AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in G7 Summit: জি৭ বৈঠকে গিয়ে মেলোনির সঙ্গে সাক্ষাৎ মোদীর, পোপকে আমন্ত্রণ ভারতে

Narendra Modi: ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও শুক্রবার সাক্ষাৎ করেন নমো। প্রধানমন্ত্রী মোদী নমস্কার জানালেন মেলোনিকে। হাসিমুখে মেলোনিও জোড় হাত করে প্রতি নমস্কার জানালেন প্রধানমন্ত্রী মোদীকে। পাশাপাশি পোপ ফ্রান্সিসের সঙ্গেও এদিন দেখা করেন প্রধানমন্ত্রী। ভ্যাটিকানের পোপকে ভারত সফরের জন্যও আমন্ত্রণ জানান তিনি।

PM Modi in G7 Summit: জি৭ বৈঠকে গিয়ে মেলোনির সঙ্গে সাক্ষাৎ মোদীর, পোপকে আমন্ত্রণ ভারতে
মোদীর সঙ্গে সাক্ষাৎ মেলোনির, পোপকে আমন্ত্রণ জানালেন ভারতে
| Updated on: Jun 14, 2024 | 9:44 PM
Share

নয়া দিল্লি: তৃতীয় টার্মের দায়িত্ব গ্রহণ করেই জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইটালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-৭ শীর্ষ সম্মেলনের মাঝেই একাধিক দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিলেন মোদী। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও শুক্রবার সাক্ষাৎ করেন নমো। প্রধানমন্ত্রী মোদী নমস্কার জানালেন মেলোনিকে। হাসিমুখে মেলোনিও জোড় হাত করে প্রতি নমস্কার জানালেন প্রধানমন্ত্রী মোদীকে। পাশাপাশি পোপ ফ্রান্সিসের সঙ্গেও এদিন দেখা করেন প্রধানমন্ত্রী। ভ্যাটিকানের পোপকে ভারত সফরের জন্যও আমন্ত্রণ জানান তিনি। মানবজাতির সেবায় যেভাবে পোপ নিজেকে নিয়োজিত করেছেন, যেভাবে তিনি উন্নত বিশ্বের প্রয়াস চালাচ্ছেন, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে যে আগ্রহী প্রধানমন্ত্রী মোদী, সে কথাও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি প্রযুক্তি, সেমিকন্ডাকটর ও বাণিজ্যের মতো ক্ষেত্রগুলিতে ব্রিটেনের সঙ্গেও ভারতের সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সরকারের তৃতীয় টার্মে ভারত-ব্রিটেন কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও জোরদার করতে চান তিনি।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা