AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: এবার সোশ্যাল মিডিয়া থেকে ‘মোদী কা পরিবার’ সরিয়ে ফেলুন, দেশবাসীকে অনুরোধ মোদীর

Narendra Modi: রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এরপর সোমবার মন্ত্রিসভা বণ্টন হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় টার্মের পথ চলার শুরুতেই এবার তিনি দেশবাসীকে ধন্যবাদ জানালেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সঙ্গে 'মোদী কা পরিবার' যুক্ত করার জন্য।

Narendra Modi: এবার সোশ্যাল মিডিয়া থেকে 'মোদী কা পরিবার' সরিয়ে ফেলুন, দেশবাসীকে অনুরোধ মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: Facebook
| Updated on: Jun 11, 2024 | 10:23 PM
Share

নয়া দিল্লি: লোকসভা ভোটে ফের একবার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট। ভোটের প্রচার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় এক ব্যাপক ঝড় উঠেছিল। প্রচুর মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নামের সঙ্গে ‘মোদী কা পরিবার’ যোগ করেছিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এই অফুরান ভালবাসার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে তিনি অনুরোধ করেছেন, এবার তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নামের থেকে ‘মোদী কা পরিবার’ সরিয়ে নেওয়ার জন্য।

২০১৪ সাল, ২০১৯ সালের পর আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এরপর সোমবার মন্ত্রিসভা বণ্টন হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় টার্মের পথ চলার শুরুতেই এবার তিনি দেশবাসীকে ধন্যবাদ জানালেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সঙ্গে ‘মোদী কা পরিবার’ যুক্ত করার জন্য।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভোটের প্রচারের সময় গোটা দেশব্যাপী সাধারণ মানুষ তাঁদের সোশ্যাল মিডিয়ায় ‘মোদী কা পরিবার’ যুক্ত করেছেন। দেশবাসীর আমার প্রতি এই স্নেহ আমার মনে অনেক শক্তি জুগিয়েছে। দেশের সাধারণ মানুষ লাগাতার তৃতীয়বার এনডিএ-কে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন দেশের বিকাশ চালিয়ে যাওয়ার জন্য, যা এক ধরণের রেকর্ড। আমরা সকলে যে একটাই পরিবারের অংশ, সেই বার্তা স্পষ্ট। আমি এর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করছি আপনারা এবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ‘মোদী কা পরিবার’ মুছে ফেলতে পারেন। ডিসপ্লে নেম বদলে যেতে পারে, কিন্তু আমাদের বন্ধন দৃঢ় ও অটুট রয়েছে।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত