AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro Station Collapse Video: ভেঙে পড়ল মেট্রো স্টেশনের একাংশ! মৃত ১, আহত ৪

সকালের ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোকুলপুরী এলাকায়। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। বাকি তিনজন আহতেরও চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনার পর এক ম্যানেজার এবং এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)।

Metro Station Collapse Video: ভেঙে পড়ল মেট্রো স্টেশনের একাংশ! মৃত ১, আহত ৪
ভেঙে পড়ার পর মেট্রো স্টেশনImage Credit: Twitter
| Updated on: Feb 09, 2024 | 6:31 PM
Share

নয়াদিল্লি: ভেঙে পড়ল দিল্লির একটি মেট্রো স্টেশনের একাংশ। দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ শুক্রবার সকাল ১১টা নাগাদ ভেঙে পড়ে। ওই মেট্রো স্টেশনের একটি দেওয়াল ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে। এই ঘটনায় ভগ্নস্তূপে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম বিনোদ কুমার (৫৩)। তিনি কারাওয়াল নগরের বাসিন্দা। এই ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় চারটি বাইক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে বলে জানা গিয়েছে।

সকালের ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোকুলপুরী এলাকায়। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। বাকি তিনজন আহতেরও চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনার পর এক ম্যানেজার এবং এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা, গুরুতর আহতকে ৫ লক্ষ টাকা এবং কম আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে।

এই ঘটনা নিয়ে এক বিবৃতিতে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ বলেছেন, “মেট্রো স্টেশন ভেঙে পড়ার ঘটনার জেরে মৌজপুর এবং শিব বিহারের মধ্যে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। তবে পিঙ্ক লাইনে মেট্রো পরিষেবা অব্যাহত রয়েছে। গোকুলপুরী স্টেশনের আপ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?