AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাঁধাকপিতে কেঁচো, তরকারিতে কাচ, আর আজ তো…’,সাক্ষাৎ মৃত্যুদর্শন পড়ুয়ার, রাতেই হস্টেলে যা হয়ে গেল…

Protest: অভিযোগ, এক ছাত্র খেতে বসে দেখেন তরকারির ভিতরে ব্লেড পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রথম নয়। দুইদিন আগেই বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। তার কয়েকদিন আগেও খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল।

'বাঁধাকপিতে কেঁচো, তরকারিতে কাচ, আর আজ তো...',সাক্ষাৎ মৃত্যুদর্শন পড়ুয়ার, রাতেই হস্টেলে যা হয়ে গেল...
খাবারে ব্লেড। বিক্ষোভ পড়ুয়াদের।Image Credit: X
| Updated on: Mar 12, 2025 | 2:01 PM
Share

হায়দরাবাদ: মাস গেলে তিন হাজার টাকা দিতে হয় পড়ুয়াদের। হরেক রকমের ফ্যান্সি খাবারের দরকার নেই, অন্তত ভাত-ডাল আর একটা সবজি ঠিকঠাক দিক। সেটাও জুটছে না পড়ুয়াদের। খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে বসতে হবে! নাহলেই পেটে চলে যেতে পারে উল্টোপাল্টা কিছু। তরকারি থেকে ব্লেড মিলতেই তুলকালাম কাণ্ড নামকরা বিশ্ববিদ্যালয়ে। রাতভর চলল বিক্ষোভ।

পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। নিউ গোদাবরী হস্টেল মেসে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা এবং সেই খাবার থেকে ব্লেড উদ্ধার হওয়াকে কেন্দ্র করেই ধুন্ধুমার বাধল। পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে। হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়।

পড়ুয়াদের অভিযোগ, এক ছাত্র খেতে বসে দেখেন তরকারির ভিতরে ব্লেড পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রথম নয়। দুইদিন আগেই বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। তার কয়েকদিন আগেও খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল। যখনই অভিযোগ জানানো হয়েছে, মেসের কর্মীরা বলেছে আর হবে না। কিন্তু  বারবার একই ঘটনা ঘটছে।

পড়ুয়ারা আরও জানিয়েছে, ক্যান্টিনের কর্মীরা শিফ্ট মেনে কাজ করেন না। ছাত্ররা নিজেরাই নিজেদের খাবার পরিবেশন করতে বাধ্য হয়। প্রতি মাসে ২৫০০-৩০০০ টাকা দেওয়ার পরও নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এই নিয়ে হস্টেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?