AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৪ বছরের ধর্ষিতাকে ৩০ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Supreme Court: ভারতীয় আইনে সর্বাধিক ২০ সপ্তাহের গর্ভাবস্থা অবধি গর্ভপাত করা যায়। সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে কিছু ক্ষেত্রে এর আগে ২৪ সপ্তাহ অবধি গর্ভাবস্থায় গর্ভপাত করানোর অনুমতি দেওয়া হয়েছে।  

১৪ বছরের ধর্ষিতাকে ৩০ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Apr 22, 2024 | 11:38 AM
Share

নয়া দিল্লি: ১৪ বছরের ধর্ষিতা কিশোরীর গর্ভপাত করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৩০ সপ্তাহের গর্ভবতী ওই নির্যাতিতা কিশোরী।  ভারতীয় আইনে সর্বাধিক ২০ সপ্তাহের গর্ভাবস্থা অবধি গর্ভপাত করা যায়। সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে কিছু ক্ষেত্রে এর আগে ২৪ সপ্তাহ অবধি গর্ভাবস্থায় গর্ভপাত করানোর অনুমতি দেওয়া হয়েছে। এবার শীর্ষ আদালতের তরফে ৩০ সপ্তাহের এক গর্ভবতী কিশোরীকে গর্ভপাতের অনুমতি দেওয়া হল।

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এক ১৪ বছরের কিশোরীকে গর্ভপাতের অনুমতি দেয়। ১৪ বছরের এই নির্যাতিতা কিশোরীর ৩০ সপ্তাহের গর্ভাবস্থা চলছে। শীর্ষ আদালতের তরফে অবিলম্বে গর্ভপাত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিওন হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ টিমের অধীনে এই গর্ভপাত করানো হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে সুরক্ষিতভাবে কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া ও গর্ভপাত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। গর্ভপাতের যাবতীয় খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার।

এর আগে বম্বে হাইকোর্ট ওই কিশোরীর গর্ভপাত করানোর আর্জি খারিজ করে দিয়েছিল। এরপর কিশোরী শীর্ষ আদালতের দ্বারস্থ হলে, এ দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “এই অবস্থায় গর্ভপাত করানোয় কিছু ঝুঁকি থাকলেও, মেডিক্য়াল বোর্ড মনে করেছে এই ঝুঁকির তুলনায় গর্ভাবস্থা পূরণ করে প্রসব করা আরও বেশি ঝুঁকির।”

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?