AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SC on TMC: ‘আপনারা যখন কোর্টের দ্বারস্থ হয়েছেন ততক্ষণে বোর্ড খোলা হয়ে গেছে’, তৃণমূলের মামলা ফের হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

Supreme Court on TMC: এ দিন, শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের তরফে কপিল সিব্বল বলেন, "ওই বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড অফিস রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে পার্টির বোর্ড লাগানো হয়েছে। বিনা নোটিসে তা খোলা যায় না।

SC on TMC: 'আপনারা যখন কোর্টের দ্বারস্থ হয়েছেন ততক্ষণে বোর্ড খোলা হয়ে গেছে', তৃণমূলের মামলা ফের হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের বিচারপতিরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 3:46 PM
Share

কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস থেকে বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন সুরাহা না মেলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলা ফের কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতির ভি মোহনার বেঞ্চ এই মামলায় কোনও রকম হস্তক্ষেপই করে নি। যেহেতু এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তাই এইসব ইস্যু হাইকোর্টে উত্থাপন করার নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি কলকাতা হাইকোর্টকে মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ দিন, শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের তরফে কপিল সিব্বল বলেন, “ওই বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড অফিস রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে পার্টির বোর্ড লাগানো হয়েছে। বিনা নোটিসে তা খোলা যায় না। ওই বিল্ডিংয়ে আরও একটি বেসরকারি মিষ্টি সংস্থার অফিস আছে। তাদের বোর্ড খোলা হয়নি। বিনা নোটিসে কেন বোর্ড খোলা হল? কলকাতা হাইকোর্ট তা জানতে চায়নি।”

তখন প্রধান বিচারপতি বলেন, “দুর্ভাগ্যবশত আপনারা যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ততক্ষণে বোর্ড খোলা হয়ে গিয়েছে। যেহেতু এখন হাইকোর্টে এই মামলা বিচারাধীন তাই আপনাদের হাইকোর্টে যেতে হবে।” অন্যদিকে, বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা হাইকোর্টকে অনুরোধ করতে পারি এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে।” অপরদিকে, প্রধান বিচারপতি বলেন, “কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে। মামলার মূল বিষয় এখনও খতিয়ে দেখা হয়নি। আপনারা সব বিষয় কলকাতা হাইকোর্টে উত্থাপন করুন। কলকাতা হাইকোর্টকে দ্রুত নিষ্পত্তি করতে হবে।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ