AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘ভোটের আগেই কেন?’, কেজরী-মামলায় বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের

Arvind Kejriwal: সিংভির যুক্তি হল, কেজরীবালের বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। ওই বিবৃতি প্রকাশ হওয়ার পরের দিনই রাঘব জামিন পেয়েছিলেন। ইডি জামিনের আবেদনেরও বিরোধিতা করেনি। গত ২১ মার্চ কেজরীবালকে গ্রেফতার করে ইডি।

Supreme Court: 'ভোটের আগেই কেন?', কেজরী-মামলায় বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের
অরবিন্দ কেজরীবাল Image Credit: PTI
| Updated on: Apr 30, 2024 | 7:13 PM
Share

নয়া দিল্লি: কেজরীবালের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বড় প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। আদালত জানতে চেয়েছে, লোকসভা নির্বাচনের আগে কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে? তদন্ত ও গ্রেফতারির মধ্যে এত দীর্ঘ ব্যবধান কেন, সেটাও জানতে চাওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মামলায় পরপর দু দিন শুনানি হল সুপ্রিম কোর্টে। এদিন কেজরীর পক্ষে আদালতে যুক্তি পেশ করে সওয়াল করেন আইনজীবী অভিষেক মুন সিংভি। দিল্লির আবগারি মামলায় সাক্ষীদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনা দাবি করেন, কেজরীবালের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।

গত বছরের ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন রাঘব মুংতা। সিংভি দাবি করেছেন, ২০২৩ সালের মার্চ মাসে তাঁর বাবা একটি বিবৃতিতে বলেছিলেন যে তিনি কেজরীবালের সঙ্গে দেখা করেছিলেন। এই বিবৃতিতে তিনি স্পষ্ট বলেছেন যে এই বৈঠক আবগারি নীতি নিয়ে ছিল না। রাঘব পাঁচ মাস জেলে থাকার পর তাঁর বাবা ভেঙে পড়েন এবং জুলাই মাসেই কেজরীবালের বিরুদ্ধে তাঁর বিবৃতি রেকর্ড হয় বলে অভিযোগ।

সিংভির যুক্তি হল, কেজরীবালের বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। ওই বিবৃতি প্রকাশ হওয়ার পরের দিনই রাঘব জামিন পেয়েছিলেন। ইডি জামিনের আবেদনেরও বিরোধিতা করেনি। গত ২১ মার্চ কেজরীবালকে গ্রেফতার করে ইডি।

কেজরীবাল বর্তমানে তিহাড় জেলে রয়েছেন। ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তিনি। গত সোমবার সিংভি বলেছিলেন যে ইডি এই ক্ষেত্রে বিড়াল-ইঁদুরের খেলা খেলেছে। তবে ইডি-র পক্ষ থেকে এখনও আদালতে যুক্তি পেশ করা হয়নি।

Follow Us