AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখে চেপে ধরেছিল বিয়ারের বোতল, গাড়ির ব্যাকসিটেই যুবতীর সঙ্গে যা করল ‘ইন্সটাগ্রাম ফ্রেন্ড’…বুক কেঁপে গেল প্রতিবেশীদের

Crime: নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত যুবক বিয়ারের মধ্যে মাদক মিশিয়ে দিয়েছিল। জোর করে যুবতীকে সেই বিয়ার খাওয়ায় অভিযুক্ত। এরপর যুবতী সংজ্ঞা হারাতেই গাড়ির ব্যাকসিটে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।

মুখে চেপে ধরেছিল বিয়ারের বোতল, গাড়ির ব্যাকসিটেই যুবতীর সঙ্গে যা করল 'ইন্সটাগ্রাম ফ্রেন্ড'...বুক কেঁপে গেল প্রতিবেশীদের
প্রতীকী চিত্রImage Credit: X
| Updated on: Aug 24, 2024 | 3:58 PM
Share

বেঙ্গালুরু:  অনলাইনে আলাপ হওয়া এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল যুবতীর। উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপিতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি নির্যাতিতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উদুপি জেলার কারকালায় এক যুবতী দেখা করতে গিয়েছিলেন এক যুবকের সঙ্গে। ইন্সটাগ্রামে পরিচয় হয়েছিল তাদের। মৌমাছি প্রতিপালন করা একটি ফার্মের কাছে ওই যুবক তাঁকে দেখা করতে ডাকে। অভিযুক্তের গাড়িতে উঠতেই, যুবতীকে নিয়ে ফাঁকা একটি জায়গায় নিয়ে যায়। সেখানে দুই ব্যক্তি এসে গাড়িতে বিয়ারের বোতল দিয়ে যায়।

নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত যুবক বিয়ারের মধ্যে মাদক মিশিয়ে দিয়েছিল। জোর করে যুবতীকে সেই বিয়ার খাওয়ায় অভিযুক্ত। এরপর যুবতী সংজ্ঞা হারাতেই গাড়ির ব্যাকসিটে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। রাতে অভিযুক্ত যুবতীকে তার বাড়ির সামনে নামিয়ে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু  গেরুয়া শিবিরের কয়েকজনের হাতে ধরা পড়ে যায়। তারাই ওই যুবতীকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

পুলিশ এসে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মেডিক্যাল পরীক্ষা ও চিকিৎসার জন্য। যুবতীর বয়ানের ভিত্তিতেই অভিযুক্ত ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

যুবতীর পরিবার গণধর্ষণের অভিযোগ এনেছে। মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের পরই জানা যাবে ওই যুবতীকে ধর্ষণ না গণধর্ষণ করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?