AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek’s PA Sumit Roy: আরও বিপাকে অভিষেকের পিএ সুমিত রায়, আগাম জামিন মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি

Sumit Roy Case Update: বেশ কয়েক সপ্তাহ ধরেই জোরকদমে চলছে সুমিতের খোঁজ। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ তুলে শালবনী থানায় দায়ের হয়েছে অভিযোগ। তাঁর ভিত্তিতেই খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ, যে ব্যক্তি অভিযোগ জানিয়েছিলেন তাঁকে জমি দেওয়ার কথা বলে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু জমি মেলেনি।

Abhishek's PA Sumit Roy: আরও বিপাকে অভিষেকের পিএ সুমিত রায়, আগাম জামিন মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি
বাড়ছে চাপ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 2:53 PM
Share

কলকাতা: আরও বিপাকে অভিষেকের পিএ সুমিত রায়। আগাম জামিনের মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি শুভ্রা ঘোষ। রাজ্যকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বেঞ্চ। ফলে রেগুলার বেঞ্চে হবে মামলা। 

প্রসঙ্গত, সুমিত রায়ের যে মামলা চলছিল তা শুনছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু তিনি না থাকায় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটি আসে দুপুর দু’টোর সময়। কিন্তু দেখা যায় মমালা সংক্রান্ত বেশ কিছু কপি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বেশ কিছু কপি নাকি খুঁজেই পাওয়া যায়নি। এদিকে সুমিত রায়ের আইনজীবী স্পষ্ট সওয়াল করেছিলেন তাঁর মক্কেলের আগাম জামিনের পক্ষেই। তিনি যদি পুলিশ কাছে যান সে ক্ষেত্রে পুলিশ যাতে তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করতে না পারেন তা নিয়েও সওয়াল করেন। 

যদিও এদিন কোনওরকম রক্ষাকবচই দেওয়া হয়নি কোর্টের তরফে। এখানেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তাঁর স্পষ্ট কথা, যদি কেউ অন্তর্বর্তী রক্ষাকবজ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সোজা কথায়, পুলিশ যে কোনওভাবেই চুপচাপ বসে থাকবে না তা বলার অপেক্ষা রাখে না। সন্ধান পেলেই পেলেই সুমিতকে গ্রেফতার করতে কোনও বাধা থাকছে না। 

প্রসঙ্গত, বেশ কয়েক সপ্তাহ ধরেই জোরকদমে চলছে সুমিতের খোঁজ। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ তুলে শালবনী থানায় দায়ের হয়েছে অভিযোগ। তাঁর ভিত্তিতেই খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ, যে ব্যক্তি অভিযোগ জানিয়েছিলেন তাঁকে জমি দেওয়ার কথা বলে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু জমি মেলেনি। শুধু ওই ব্যক্তি নয়, আরও একাধিক ব্যক্তি তাঁর খপ্পরে পড়েছিলেন বলে অভিযোগ। 

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো