AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anupam Kher: ‘আমি যখন কাল ল্যান্ড করলাম…’, বাংলায় এসেই মুখ্যমন্ত্রীকে PWD টেন্টে গিয়ে কী জানিয়ে এলেন অনুপম খের?

Anupam Kher meets Suvendu Adhikari: বেরিয়ে এসে অনুুপম বললেন, "২৬ বছর পর বাংলায় একটা সিনেমা তৈরি করতে চলেছে। অফিসিয়ালি বলেছি। ২৬ বছর আগে ঋতপর্ণ ঘোষের সিনেমা বাড়িওয়ালিতে অভিনয় করেছি। আমাদের শুভ কামনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।"  এখানে অ্যাক্টিং স্কুলও তৈরি করতে চান বলেও জানান অনুপম।

Anupam Kher: 'আমি যখন কাল ল্যান্ড করলাম...', বাংলায় এসেই মুখ্যমন্ত্রীকে PWD টেন্টে গিয়ে কী জানিয়ে এলেন অনুপম খের?
বাংলায় অনুপম খেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2026 | 1:10 PM
Share

কলকাতা: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের’র ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে রাজ্য জুড়ে। এই নিয়ে শুক্রবার বেলা ১২টা নাগাদ PWD টেন্টে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শুরুর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছন বলিউড অভিনেতা অনুপম খের। বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। বাংলায় একটি ছবি তৈরি করতে চান অনুুপম। নাম ‘শুরু থেকে শুরু’। আর সেই সংক্রান্ত কথা বলতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

কী কথা হল মুখ্যমন্ত্রীর সঙ্গে?

বেরিয়ে এসে অনুুপম বললেন, “২৬ বছর পর বাংলায় একটা সিনেমা তৈরি করতে চলেছে। অফিসিয়ালি বলেছি। ২৬ বছর আগে ঋতপর্ণ ঘোষের সিনেমা বাড়িওয়ালিতে অভিনয় করেছি। আমাদের শুভ কামনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।”  এখানে অ্যাক্টিং স্কুলও তৈরি করতে চান বলেও জানান অনুপম।

অনুপমের কথায়, “এখানে যে পরিবর্তন আনতে চাইছেন, সেটা সত্যিই ভাল উদ্যোগ। বাংলা সম্ভাবনাময়, আরও উন্নতির দিকে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। এই সিনেমার নাম শুরু থেকে শুরু। আমি মুখ্যমন্ত্রীকেও এটাই জানিয়ে এসেছি, শুরু থেকেই শুরু করুন। আমি তো সব এখান থেকেই শিখেছি।” কিন্তু নতুন জমানায় বাংলাকে কেমন দেখছেন? অনুপম বললেন, “কালই যখন কলকাতায় বিমান থেকে নামলাম, দেখলাম, পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন।” মূলত এটাই সাংবাদিকদের বলা শেষ কথা তাঁর। সচেতকদের মতে, তাঁর এই ধরনের মন্তব্য যথেষ্টই ইঙ্গিতপূর্ণ।

বাংলায় যখন নতুন সরকার এল, তখন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূলের প্রত্যাবর্তন নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “মাথার উপরে আকাশ ও পায়ের তলার মাটি এক হয়ে যেতে পারে। সমুদ্রের সঙ্গে আকাশও মিশে যেতে পারে। অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে। কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।” তার উত্তরও দিতে দেখা গিয়েছিল অনুুপম। তিনিও মজার ছলেই বলেছিলেন, “আপনি কি সেটা দেখতে চান, আমার মাথায় চুল গজিয়েছে?”

Follow Us