AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bageshwar Baba complaint: বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার থানায় দায়ের অভিযোগ!

Bageshwar Baba complaint: অভিযোগে জানানো হয়, সম্প্রতি লিলুয়ার একটি অনুষ্ঠানে দুর্গাপুজো ও বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন বাগেশ্বর বাবা। কংগ্রেসের দাবি, এই ধরনের বক্তব্য সমগ্র বাঙালি সমাজ ও সর্বজনীন দুর্গাপূজার পবিত্র আবেগে চরম আঘাত করেছে।

Bageshwar Baba complaint: বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার থানায় দায়ের অভিযোগ!
বাগেশ্বর বাবাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 08, 2026 | 4:09 PM
Share

কলকাতা:  বাঙালি জাতি ও দুর্গাপুজোয় আমিষ খাওয়া বিতর্কে ধর্মগুরু বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজ বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত ভবানীপুর থানায়  মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়।

অভিযোগে জানানো হয়, সম্প্রতি লিলুয়ার একটি অনুষ্ঠানে দুর্গাপুজো ও বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন বাগেশ্বর বাবা। কংগ্রেসের দাবি, এই ধরনের বক্তব্য সমগ্র বাঙালি সমাজ ও সর্বজনীন দুর্গাপূজার পবিত্র আবেগে চরম আঘাত করেছে। সমাজে ধর্মীয় বিভেদ ও অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজু করে প্রশাসনিক পদক্ষেপ ও গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস

যদিও বাগেশ্বর বাবার এহেন মন্তব্যের আগেই তার বিরোধিতা করেছিলন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বাঙালি নবমীতে পাঁঠার মাংস খায়। শমীকের কথায়, “কেউ যদি নিজেকে বিবেকানন্দের ওপরে মনে করতে শুরু করে, তাহলে সমস্যা।” শমীককে সমর্থন করেই এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “কে কী বাইরে থেকে এসে বলল সেটা নিয়ে বাঙালিকে ভাবতে হবে না। আমি নিজে মাংস খেতে ভালোবাসি। বাঙালি যেটা মনে করবে সেই অনুযায়ী পালন হবে। এই বক্তব্যগুলি নিয়ে বেশি ভাবার দরকার নেই।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ