AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ballygunge: বালিগঞ্জ সার্কুলার রোডে আবাসনের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Ballygunge: বুধবার সকালে আচমকাই বালিগঞ্জ সার্কুলার রোডের একটি অভিজাত আবাসনের নীচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আবাসনের বাসিন্দারা, ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন।

Ballygunge: বালিগঞ্জ সার্কুলার রোডে আবাসনের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ
আবাসনের নীচ থেকে যুবকের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2024 | 2:14 PM
Share

কলকাতা: আবাসনের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডে। ওই আবাসনেরই চার তলায় থাকতেন যুবক। ওই যুবকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে। মিলেছে, কিছু ওষুধও। পুলিশ জানতে পেরেছে, ওষুধগুলো মানসিক অবসাদ কাটানোর। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

বুধবার সকালে আচমকাই বালিগঞ্জ সার্কুলার রোডের একটি অভিজাত আবাসনের নীচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আবাসনের বাসিন্দারা, ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। দেখতে পান, রক্তাক্ত অবস্থায় যে যুবক পড়ে রয়েছেন, তিনি ওই আবাসনেরই চার তলার বাসিন্দা।

খবর যায় বালিগঞ্জ থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবকের দেহে তল্লাশি চালিয়ে এক পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেন। তাতে কিছু লেখা ছিল। অন্য পকেট থেকে মানসিক অবসাদের ওষুধ উদ্ধার হয়। পুলিশ মনে করছে, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। ময়নাতদন্তের পর কী কারণে মৃত্য়ু, তা স্পষ্ট হবে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Follow Us
ভোটের আগে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারির আশঙ্কা তৃণমূলের!
ভোটের আগে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারির আশঙ্কা তৃণমূলের!
ভোট দিতে ভিন রাজ্য থেকে বঙ্গে পরিযায়ীরা, ভিড়ে ঠাসা বাস-ট্রেন
ভোট দিতে ভিন রাজ্য থেকে বঙ্গে পরিযায়ীরা, ভিড়ে ঠাসা বাস-ট্রেন
ডোমকলের DCRC-তে তুমুল বিক্ষোভ ভোটকর্মীদের, নেপথ্যে কোন কারণ?
ডোমকলের DCRC-তে তুমুল বিক্ষোভ ভোটকর্মীদের, নেপথ্যে কোন কারণ?
প্রথম দফায় নতুন করে অন্তর্ভুক্ত ১৩৬ ভোটার, বাদ মাত্র ২
প্রথম দফায় নতুন করে অন্তর্ভুক্ত ১৩৬ ভোটার, বাদ মাত্র ২
'আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি', প্রতিশ্রুতি অভিষেকের
'আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি', প্রতিশ্রুতি অভিষেকের
কোনও তদন্তে মুখ্যমন্ত্রীর ঢুকে পড়ার কোনও দৃষ্টান্ত নেই: সুপ্রিম কোর্ট
কোনও তদন্তে মুখ্যমন্ত্রীর ঢুকে পড়ার কোনও দৃষ্টান্ত নেই: সুপ্রিম কোর্ট
ঘরে ফেরার গান! ভোট দিতে ফিরছেন হাজার হাজার পরিযায়ী
ঘরে ফেরার গান! ভোট দিতে ফিরছেন হাজার হাজার পরিযায়ী
৩২ টি ক্যামেরা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে রাখা হচ্ছে নজর
৩২ টি ক্যামেরা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে রাখা হচ্ছে নজর
কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা? কী বলল কমিশন?
কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা? কী বলল কমিশন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো গোনার সময় শুরু হয়ে গিয়েছে: অমিত শাহ
মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো গোনার সময় শুরু হয়ে গিয়েছে: অমিত শাহ