AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Latest Weather Update: চাষিদের আশা, নগরবাসীর যন্ত্রণা… আসছে পয়লা নিম্নচাপ

Weather Update: জুন-শেষের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ, সিকিম বিপর্যস্ত। দুর্যোগ থেকে উত্তর মুক্তি পাচ্ছে, এ বার দক্ষিণের পালা। ঘূর্ণাবর্তের প্রভাবে বর্ষার অক্ষরেখা হিমালয়ের পাদদেশ থেকে অবশেষে বঙ্গোপসাগরে নেমেছে। নিম্নচাপও আসছে। আশা-আশঙ্কা দুই নিয়েই।

Bengal Latest Weather Update: চাষিদের আশা, নগরবাসীর যন্ত্রণা... আসছে পয়লা নিম্নচাপ
নিম্নচাপ নিয়ে কী পূর্বাভাস হাওয়া অফিসের?Image Credit: AI Generated
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 10:15 PM
Share

কমলেশ চৌধুরীর রিপোর্ট

কলকাতা: জুন শেষ। বর্ষার প্রথম মাসের রিপোর্ট কার্ড এইরকম: দেশে ৪০% ঘাটতি। দক্ষিণবঙ্গে ১৩% ঘাটতি। উত্তরবঙ্গ-সিকিম মিলিয়ে ২১% অতিরিক্ত বৃষ্টি। আবহাওয়া দফতরের রেকর্ড বই বলছে, ১২৫ বছরের ইতিহাসে দেশের পঞ্চম শুষ্কতম জুন এ বারই। শীর্ষে ২০০৯-এর জুন। সে বারও প্রশান্ত মহাসাগরে এল নিনো ছিল, এ বারও তাই। জুলাই মাসেও বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হওয়ার পূর্বাভাস। তবে জুনের মতো নয়, জুলাইয়ে দেশের সামগ্রিক ঘাটতি ৬ শতাংশের আশপাশে থাকার পূর্বাভাস মৌসম ভবনের। এবং জুলাইয়ের গোড়াতেই সুখবর।

বর্ষার মরশুমের পয়লা নিম্নচাপ আসছে। দেশের বড় অংশে বর্ষা সক্রিয় হওয়ার পূর্বাভাস। বর্ষা স্বমহিমায় আসছে দক্ষিণবঙ্গেও

নিম্নচাপের পূর্বাভাসে আশা-আশঙ্কা দুই-ই। আশা, আমন ধান মরশুমে দুশ্চিন্তা কমবে চাষির। ১৫ জুলাই থেকে ১‍৫ অগাস্ট, মূলত এই পর্বেই আমন ধান রোয়ার কাজ চলে। এই সময় ধানচাষের জমিতে জল দাঁড়িয়ে থাকা দরকার। জুনে কলকাতায় ২৯% বেশি বৃষ্টি হলেও, দক্ষিণের জেলায় জেলায় ঘাটতির পাহাড়। পুরুলিয়ায় ঘাটতি সবচেয়ে বেশি, ৪৬%ঝাড়গ্রামে ৩৯%, বাঁকুড়ায় ৩২%, বীরভূম, মুর্শিদাবাদে ২৫%, দক্ষিণ ২৪ পরগনায় ২১% ঘাটতি। আবার উত্তরবঙ্গে অতিবৃষ্টি হলেও, স্বাভাবিকের অর্ধেক বৃষ্টিই হয়নি মালদহে। ঘাটতি রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। নিম্নচাপ হলে ধানচাষে বেশ খানিকটা সুরাহা হওয়ার আশা।

কিন্তু নিম্নচাপ মানেই নগরবাসীর জলযন্ত্রণার আশঙ্কা। শনিবার থেকে সোমবারের পূর্বাভাস যা বলছে, তাতে কলকাতা শহর ও লাগোয়া শহরতলিতে জল জমার সম্ভাবনা যথেষ্টই। মৌসম ভবন বলছে, বাংলাদেশ লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শুক্রবার এই ঘূর্ণাবর্তই নিম্নচাপে পরিণত হবে। মরশুমের প্রথম নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। সোমবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়সোমবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায়। অতি ভারী বৃষ্টি মানে একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। আর অল্প সময়ে বেশি বৃষ্টি মানেই জলমগ্ন হওয়াই ভবিতব্য।

জুন-শেষের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ, সিকিম বিপর্যস্ত। দুর্যোগ থেকে উত্তর মুক্তি পাচ্ছে, এ বার দক্ষিণের পালা। ঘূর্ণাবর্তের প্রভাবে বর্ষার অক্ষরেখা হিমালয়ের পাদদেশ থেকে অবশেষে বঙ্গোপসাগরে নেমেছে। নিম্নচাপও আসছে। আশা-আশঙ্কা দুই নিয়েই।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো