West Bengal Rice: বাংলার গর্বের এই দুই চালের সুগন্ধ ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়, রাজ্যে চালু হবে আন্তর্জাতিক রাইস মিল
West Bengal Rice Mill: বাংলায় তুলাইপাঞ্জি চালের চাষ হলেও, কলকাতা বা রাজ্যের বিভিন্ন বাজারে এই চাল খুব কম পাওয়া যায়। অর্থাৎ বাজারে যেভাবে গোবিন্দভাগ চাল সুলভ, তুলাইপাঞ্জি চাল কিন্তু নয়। আসলে বাংলায় এই চালের চাষ শুধু মাত্র একটি জেলাতেই। রাজ্যে উত্তর দিনাজপুর ছাড়া তুলাইপঞ্জির চাষ নেই।

কলকাতা: আগেই জি আই ট্যাগ (GI Tag) পেয়েছে বাংলার গোবিন্দভোগ (Gobindobhog Rice), তুলাইপাঞ্জি (Tulaipanji Rice) চাল। এবার বিশ্ববাজারে বাংলার এই চালের ব্যবসার প্রসারে বিশেষ উদ্যোগ রাজ্যের। পশ্চিমবঙ্গে তৈরি হবে আন্তর্জাতিক মানের রাইস মিল। সম্প্রতি, রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল দিল্লিতে রাইস মিলার (Rice Miller) ও বাসমতি চাল রফতানি সংস্থার সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, ওই বৈঠকেই গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি চালের বিশ্বায়নে আন্তর্জাতিক মানের চালকল তৈরিতে আগ্রহ দেখিয়েছে সংস্থা।
রাজ্যের কোথায় কোথায় তুলাইপাঞ্জির চাষ হয়?
বাংলায় তুলাইপাঞ্জি চালের চাষ হলেও, কলকাতা বা রাজ্যের বিভিন্ন বাজারে এই চাল খুব কম পাওয়া যায়। অর্থাৎ বাজারে যেভাবে গোবিন্দভাগ চাল সুলভ, তুলাইপাঞ্জি চাল কিন্তু নয়। আসলে বাংলায় এই চালের চাষ শুধু মাত্র একটি জেলাতেই। রাজ্যে উত্তর দিনাজপুর ছাড়া তুলাইপঞ্জির চাষ নেই। আবার গোবিন্দভোগের চাষও কয়েকটি জেলাতেই সীমাবদ্ধ। বিশ্বে এই দুই চালের বাজারের প্রসার ঘটাতেই উদ্যোগ নিয়েছে চাল রফতানি সংস্থা।
জানা গিয়েছে, সেপ্টেম্বরে আসছেন সংস্থার প্রতিনিধিরা। জমি দেখছে কৃষি দফতর। বর্ধমান ও উত্তর দিনাজপুরে দু’টি রাইস মিল তৈরি হবে। এদিকে, ধানের উৎপাদন বাড়াতে নয়া প্রজাতির বীজ বপনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কী বলছেন কৃষিমন্ত্রী?
দিল্লিতে বৈঠকের বিষয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাইরের রাজ্যে নয়, বাইরের দেশ অর্থাৎ বিদেশে চাল রফতানি করা এবং ধানের উৎপাদন বাড়িয়ে চাষিদের লাভবান করার জন্যই দিল্লিতে বৈঠক করা হয়েছে। কেন্দ্রের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ করা হবে।
