AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: দিলীপের রাস্তায় সুকান্ত? CPIM-র প্রশংসা করতেই শুরু চাপানউতোর

Sukanta Majumdar: সম্প্রতি প্রায়শই নিজের দলেরই ‘সমালোচনা’ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। কয়েকদিন আগে তো কেন, কী জন্য দলের ‘বাড়তি মেদ’ ঝরানোর প্রয়োজন রয়েছে সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে।

Sukanta Majumdar: দিলীপের রাস্তায় সুকান্ত? CPIM-র প্রশংসা করতেই শুরু চাপানউতোর
রাজনৈতিক মহলেও জোর জল্পনা Image Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 5:16 PM
Share

কলকাতা: কখনও মমতার মুখে আবার কখনও দিলীপ ঘোষের মুখে, এবার সিপিএমের প্রশংসা সুকান্তর গলায়। একইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া আক্রমণ করেন তৃণমূলকে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিকবার মমতার মুখে শোনা গিয়েছে বামেদের প্রশংসা। একুশের বিধানসভা ভোটের পর প্রকাশ্যেই বলেছিলেন, বামেরা বিজেপির থেকে ভাল। তিনি চাননি বাম-কংগ্রেস জোট শূন্য আসন পাক। এও বলেছিলেন, “বিজেপির পরিবর্তে বাকি আসনগুলি যদি বাম কংগ্রেস জোটের সংযুক্ত মোর্চা জিতত তাহলে ভাল হত।” 

এখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, “তৃণমূলের কোনও লক্ষ্য নেই। সিপিআইএমের সঙ্গে আমাদের বিরোধ আছে। সমালোচনা করি। কিন্তু, তাদের একটা আদর্শ আছে। লক্ষ্য আছে। কিন্তু তৃণমূলের কিছু নেই। সিপিএমকে সরানোর লক্ষ্য ছিল। কিন্তু তারপরে কী ওরা জানে না!” শুধু কী সুকান্ত! কিছুদিন আগে বাম ব্রিগেড থেকে আসা বিজেপি কর্মীদের হয়ে ব্যাট ধরতে দেখা যায় সুকান্তর পূর্বসূরীকে। 

সম্প্রতি প্রায়শই নিজের দলেরই ‘সমালোচনা’ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। কয়েকদিন আগে তো কেন, কী জন্য দলের ‘বাড়তি মেদ’ ঝরানোর প্রয়োজন রয়েছে সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে। তাঁর সাফ কথা, বাইরে থেকে আসা নেতাদের  উপযোগিতা, কাজে লাগাতে হবে। তাঁদেরকে যোগ্য জায়গায় দিতে হবে। না হলে তাঁদেরকে বাদ দিতে হবে। আর তা না হলে মেদ বাড়বে। এ কথা বলতে গিয়েই সিপিএম কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দিলীপকে। বলেন, “সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে। তবে এটা বলব সিপিএমের লোকদের নিয়ে কোনও সমস্যা নেই। তাঁরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ।” 

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া