West Bengal News Today Live: ‘মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, আর সহ্য হচ্ছে না’, দুর্গাঙ্গনের শিলান্যাসে ‘প্রার্থনা’ মমতার
Breaking News in Bengali Live Updates: ভার্চুয়াল বৈঠকেই কমিশনে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, সোমবারেই কমিশনের তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠাবেন তিনি। কিন্তু কোন সুবাদে এই প্রতিনিধি দল পাঠাতে চলেছেন অভিষেক?

কলকাতা: দলের বিএলএ-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই কমিশনে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, সোমবারেই কমিশনের তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠাবেন তিনি। কিন্তু কোন সুবাদে এই প্রতিনিধি দল পাঠাতে চলেছেন অভিষেক?
রাজ্য়ের শাসক শিবিরের নজরে SIR শুনানি। বয়স্কদের হয়রানি রুখতেই এই প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। অভিষেকের অভিযোগ, ‘সব বাংলাকে টার্গেট করে করছে। এখানে কম নাম বাদ গিয়েছে। তারপরও বাংলাকে হেনস্থা করতে এই সকল ব্যবস্থা। বয়স্কদের শুনানিতে ডেকে পাঠাচ্ছে। তাঁদের ভোট যদি বাড়ি থেকে নেওয়া হয়, তা হলে হিয়ারিংও বাড়িতে গিয়ে করুন।’
LIVE NEWS & UPDATES
-
তিনদিনের সফরে কলকাতায় অমিত শাহ

- তিনদিনের সফরে সোমবার সন্ধেয় কলকাতায় পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- কলকাতায় পা দিয়েই এক হ্যান্ডলে শাহ লেখেন, ‘পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালবাসায় অভিভূত। আগামিকাল বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরের দিন রাজ্য বিজেপির সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করব এবং কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করব।’
বিস্তারিত: ‘পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত’, কলকাতায় পা দিয়েই বললেন শাহ
-
বাংলায় কথা বললেই বলছে, বাংলাদেশি। বলছে, হোটেলে জায়গা হবে না: মমতা
- মা দুর্গাকে বলব, মনুষত্ব বাঁচিয়ে দাও। অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না: মমতা।
- বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক : মমতা।
- বাংলায় কথা বললেই বলছে, বাংলাদেশি। বলছে, হোটেলে জায়গা হবে না: মমতা।
- স্বাধীনতা সংগ্রামে ৬০০ জনের ফাঁসি হয়ে থাকলে ৫০০ জন বাংলার।
-
-
আমি তোষণ করি না, আমি সঠিক অর্থে সেকুলার: মমতা
- অনেকে বলে আমি তোষণ করি। আমি তোষণ করি না। আমি সঠিক অর্থে সেকুলার। আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।
- সব ধর্মকে ভালবাসি। এমন কোনও ধর্ম দেখাতে পারবেন না, যাদের অনুষ্ঠানে আমি যাই না।
- গুরুদোয়ারায় গেলে মাথা ঢেকে যাই। তাতে কেউ আপত্তি করেন না। রোজায় গেলে এত আপত্তি কেন। ঠিক যেমন আজ গায়ে চাদর দিয়ে এসেছি। কারণ হিন্দু রীতিতে গায়ে কাপড় দেওয়া হয়।
-
কাউকে জল পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে না: মমতা
- আগামী ২ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে সেতু। কাউকে জল পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে না: মমতা।
- ১৭০০ কোটি টাকা দিয়েছি কংক্রিটের সেতু তৈরি করার জন্য। টেন্ডার হয়েছে, টাকাও দেওয়া হয়ে গিয়েছে: মমতা।
- আগামী ৫ জানুয়ারি আমি শিলান্যাস করতে যাচ্ছি। তারপরই কাজ শুরু হয়ে যাবে: মমতা।
-
মায়ের মূর্তির দাম উঠে এসেছে: মমতা
- জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি দেখা হয়ে গিয়েছে। প্রস্তুত আছে। পুজোর দিনও ঠিক করা হয়েছে। টাকাও জোগাড় হয়ে গিয়েছে।
-
দুর্গা মন্দিরের ট্রাস্টে যা টাকা জমা পড়েছে, তাতে মায়ের মূর্তির দাম উঠে এসেছে। বাকিটা হিডকো থেকে খরচ করতে হবে। আমাদেরও ২৫০-৩০০ কোটি টাকা দিতে হবে কার পার্কিং সহ বিভিন্ন খাতে।
- এর আগে দক্ষিণেশ্বরে, কালীঘাটে আমরা টাকা দিয়েছি। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের উন্নয়ন করা হয়েছে। কেউ টাকা দেয় না। আমরাই করি।
-
-
কাজ পাবে বহু মানুষ: মমতা
- ৩৬৫ দিন এখানে মা দুর্গার পূজা হবে। দর্শন করতে পারবেন। নানারকম সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। বিভিন্ন দোকান তৈরি হবে।
- মানুষ তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায়। সেভাবেই বহু মানুষের কর্মসংস্থান হবে: মমতা।
- আজ থেকেই কাজ শুরু হয়ে যাবে। নকশা তৈরি হয়ে গিয়েছে। যাঁরা জগন্নাথ ধাম তৈরি করেছেন, তাঁরাই এখানে কাজ করবেন: মমতা।
- একটা রেললাইন করতে গিয়ে দেখেছিলাম, একদিনে ৬০০ হোটেল তৈরি হয়েছিল।
-
ঠিক কেমন হবে দুর্গা অঙ্গন, বর্ণনা দিলেন মমতা
মুখ্যমন্ত্রী বললেন,
- ২ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে তৈরি হবে অঙ্গন। মন্দিরের মাঝে উঠোনে ১ হাজার লোক একসঙ্গে বসে থাকতে পারবেন।
- সবুজে ঘেরা খোলা চত্বর রাখা হয়েছে। তার চারপাশ দিয়ে ২০ ফুট চওড়া রাস্তা করা হচ্ছে।
- ১০০৮টি স্তম্ভ তৈরি করা হচ্ছে। নকশা করা খিলান দিয়ে পথটি সাজানো হচ্ছে।
- মূল গর্ভগৃহের উচ্চতা হবে, ৫৪ মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে ১০৮ দেবদেবীর মূর্তি ও ৫৪টি সিংহমূর্তি বসানো হবে।
- মূল মণ্ডপ ছাড়াও থাকবে সিংহ দুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড। শিব, গনেশ, কার্তিক, সরস্বতীর আলাদা আলাদা মণ্ডপ থাকবে।
- পুরো চত্বরে ৩০০-র বেশি গাছ, ১০০০ ফুল গাছ লাগানো হবে। গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি করা হচ্ছে।
- মাত্র ২০ শতাংশ জায়গায় এসি থাকবে, বাকিটায় প্রকৃতির হাওয়া।
- মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হওয়া ট্রাস্ট এই মন্দিরের দেখাশোনা করবে।
-
কেন প্রয়োজন দুর্গা অঙ্গন? কী বললেন মমতা
- ৩৬৫ দিন দুর্গা ঠাকুর দেখতে পাবেন। প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে আসবেন।
- ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে, যে সম্মান দিয়েছে, তা সংরক্ষিত করার জন্যই এই মন্দির তৈরি করা হচ্ছে।
- বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের টার্গেট, দিনে ১ লক্ষ মানুষ আসতে পারবেন।
- আগে যে জায়গাটা দেখা হয়েছিল, সেটি ১২ একরের। পরে ভাবলাম যদি করতে হয়, ভাল করে করা দরকার। তাই এই জমিটি নেওয়া হয়েছে। এটি ১৭.২৮ একর।
-
হিয়ারিংয়ে কেন থাকতে দেওয়া হচ্ছে না বিএলএ-২’দের? CEO-র সঙ্গে বৈঠকে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ পার্থ
CEO মনোজ আগরওয়াল (বাঁদিকে), পার্থ ভৌমিক (ডানদিকে) (ফাইল ফোটো)
হিয়ারিং প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বিএলএ-রা থাকতে পারছেন না। এই নিয়ে গতকাল ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “হিয়ারিংয়ে তৃণমূলের বিএলএ-রা থাকবেন।” এদিন এই নিয়েও সিইও মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ করেন পার্থ ভৌমিকরা।
- সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, “এনুমারেশন ফর্ম বিলির সময় বিএলও-র সঙ্গে ছিলেন বিএলএ-রা। তাহলে হিয়ারিংয়ের সময় থাকতে পারবেন না কেন? আমরা তো বলছি না, শুধু তৃণমূলের বিএলএ-রা থাকবেন। সব রাজনৈতিক দলের বিএলএ-রা থাকবেন। যদি বিএলএ-দের থাকতে না দেওয়া হয়, সেটা লিখিত জানাক। আমরা আইনি পদক্ষেপ করব।”
- গতকাল বিএলএ-২’দের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বয়স্কদের হিয়ারিংয়ে ডাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক। এদিন মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে পার্থ বলেন, “যদি আমাদের বিষয়টি জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরা না হয়, তাহলে আমরা আগামিকাল আবার এখানে ফিরে আসব।”
বিস্তারিত: ‘আমাদের সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নিচ্ছেন না’, CEO-র সঙ্গে বৈঠকে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ পার্থ
-
মঙ্গলে বঙ্গে জ্ঞানেশ ভারতী
মঙ্গলবার রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী। শুনানির সঙ্গে এবার নজর হাই রাইজ বিল্ডিংয়ের ওপরেও। রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে শুনানি নিয়ে বৈঠক রয়েছে জ্ঞানেশ ভারতীর। কয়েকজন জেলা শাসকদের সঙ্গে সরাসরি বৈঠক কমিশন কর্তার। উঠে আসবে হাই রাইজে বুথ করার প্রসঙ্গও।
-
শুভেন্দুর নন্দীগ্রামে বড় ধাক্কা খেল বিজেপি
- নন্দীগ্রামে সদলে তৃণমূলে যোগদান করলেন বিজেপির আদি কর্মীরা
- রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম ২ ব্লকের কমিউনিটি হলে খোদামবাড়ি ২ অঞ্চল তৃণমূলের কর্মসূচি ছিল
- সেখানেই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন
- বিজেপি ছেড়ে এদিন প্রায় চল্লিশজন আদি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের
-
বিক্ষোভের মুখে বিশেষ পর্যবেক্ষক
- মগরাহাটে একটি শুনানি কেন্দ্রে গিয়ে নথি খতিয়ে দেখছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। সেখানে গিয়ে ভোটারদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
- এসআইআর-এর শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তাঁরা। কেন শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না বিএলএ- ২ রা, সেটা নিয়েও বিক্ষোভ দেখানো হয়।
- বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি গিয়ে কেন হিয়ারিং করা হচ্ছে না, সেটাও প্রশ্ন করা হয়।
- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উস্থি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়।
-
ডানকুনিতে মিমের কর্মসূচি
- কোনও সভা-সমাবেশ, মাইকিং নয়। শীতে দুঃস্থদের কম্বল, শীতবস্ত্র প্রদান। হুগলিতে মিমের কর্মসূচি ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
- রাজনৈতিক মহল বলছে, ‘মিমের’ বাড়বাড়ন্তে কি তৃণমূলের ওপর চাপ বাড়ছে?
- ছাব্বিশের নির্বাচনের আগে এরাজ্যে বিভিন্ন জেলায় কর্মসূচি শুরু করে দিয়েছে মিম।
- এবার হুগলির ডানকুনিতেও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে মিমের কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
-
শুনানি বন্ধ করলেন বিধায়ক
- এসআইআর-এর শুনানির মাঝে বিএলএ ২-দের ঢুকতে বাধা। কিন্তু তাঁদের ঢোকানোর জন্য বিধায়কের গা জোয়ারি।
- তাই নিয়ে উত্তেজনা চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারের হম্বিতম্বি।
- তাঁর হুঁশিয়ারি, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের।
- আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। ফিরে এসে নিজের অফিস থেকে সরাসরি ফোন করে এসডিও-র কাছে।
-
মুরুগানকে নিরাপত্তায় নয়
পাইলট ছাড়াই মগরাহাটে উস্তিতে যেতে হচ্ছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানকে। স্বচক্ষে শুনানি খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি। কিন্তু তাঁর জন্য এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে প্রশাসন।

-
রাজ্যে আসছেন শাহ
সাংগঠনিক বৈঠক করতে সোমবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। যা ঘিরে উৎসুক গেরুয়া শিবির। কী বার্তা দেন অমিত শাহ, রাজনীতির কারবারিদের নজর রয়েছে সেই দিকেই।
অমিত শাহ
-
SIR-এর শুনানির তৃতীয় দিন
আজ তৃতীয় দিনে পা দিল SIR শুনানি। রাজ্য়ের নানা প্রান্তে শুরু হয়ে গিয়েছে শুনানি। প্রথম পর্যায়ে ‘নো-ম্যাপিং’ ভোটারদেরই তলব করেছে নির্বাচন কমিশন। চাওয়া হচ্ছে যাবতীয় নথি। শুনানি কেন্দ্রে সংগ্রহ করা হচ্ছে প্রথম সই। তারপর কমিশনের পোর্টালে আপলোড করে চলছে যাচাই। দেখা হচ্ছে যাবতীয় নথিও।
-
শুনানিতে থাকতে হবে বিএলএদের
এবার বিএলএ-দের কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ভার্চুয়াল বৈঠকে শুনানিতে কোনও রাজনৈতিক প্রতিনিধি থাকার পক্ষে সওয়াল করেছেন অভিষেক। সূত্রের খবর, অভিষেক বলেছেন, ‘বিএলএ-২ দের শুনানিতে জায়গা দিতে হবে। কমিশন কেন ঢুকতে দেবে না? বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য?’
Published On - Dec 29,2025 11:07 AM
