AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Highlights: ১১ মার্চ রাজ্যে আসছেন আরএন রবি, ১২-য় রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ

| Edited By: | Updated on: Mar 08, 2026 | 3:01 AM
Share

Breaking News in Bengali Live Updates: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তোপের পর তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে। মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বলেন, কালকে মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই। গ্যাস নাই, খাবার নেই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে।

West Bengal News Today Highlights: ১১ মার্চ রাজ্যে আসছেন আরএন রবি, ১২-য় রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ
নতুন রাজ্যপাল আরএন রবি

কলকাতা: আশঙ্কাটা ছিলই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার যেন মধ্যবিত্তের হেঁসেলেও। শেষ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার থেকে চালু নতুন দাম। অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তোপের পর তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে। মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বলেন, কালকে মিছিল হবে। হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Mar 2026 03:01 AM (IST)

    PM Modi: রাষ্ট্রপতিকে অসম্মান নিয়ে সরব প্রধানমন্ত্রী, তৃণমূলকে নিশানা

    Pm Narendra Modi

    তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    • বাংলায় এসে নিজের অসন্তোষ চেপে রাখেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেছিলেন, “হয়তো কোনও কারণে উনি আমার উপর রুষ্ট হয়েছেন।”
    • শনিবার সন্ধেয় মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকেই যার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
    • এবার বাংলায় রাষ্ট্রপতির ‘অসম্মান’ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সরকারকে নিশানা করলেন।

    বিস্তারিত: ‘সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে তৃণমূল সরকার’, রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ নিয়ে ফুঁসে উঠলেন প্রধানমন্ত্রী মোদী

  • 07 Mar 2026 05:48 PM (IST)

    Governor: ১২ মার্চ শপথ নেবেন নয়া রাজ্যপাল

    • আগামী ১১ মার্চ কলকাতায় আসছেন আর এন রবি। পরের দিন অর্থাৎ ১২ মার্চ ২২ তম রাজ‍্যপাল হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি।
    •  

      গত পরশু দুপুরে আচমকা দিল্লি গিয়ে ইস্তফা দেন ২১ তম রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

    •  

      শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা পত্র জমা দেন। তা সেদিনই গৃহীত হয এবং শ্রী আর এন রবিকে পরবর্তী রাজ্যপাল হিসাবে ঘোষণা করা হয়।

  • 07 Mar 2026 04:39 PM (IST)

    নলহাটি বিস্ফোরক উদ্ধারে তদন্তভার নিল NIA

    নলহাটি বিস্ফোরক উদ্ধারে তদন্তভার নিল NIA। গত ১৪ ফেব্রুয়ারি বীরভূমের নলহাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়।৫০০ জিলেটিন স্টিক এবং ৫০ কেজি এমনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। এক ব্যক্তি বাইকে করে নিয়ে যাচ্ছিল ওই বিপুল পরিমাণ সামগ্রী। এবার সেই মামলায় তদন্তভার নিলো NIA।

  • 07 Mar 2026 04:24 PM (IST)

    CM Mamata Banerjee: রাজ্যপাল বদল নিয়ে বিস্ফোরক মমতা

    • ‘সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি।’ মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে রাজ্যপাল বদল নিয়ে ফের একবার কেন্দ্রের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    • একইসঙ্গে আক্রমণ শানালেন নয়া রাজ্যপালের বিরুদ্ধেও। খানিক হুঙ্কারের সুরেই স্পষ্ট বললেন, “তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।”Mamata And Governor
  • 07 Mar 2026 04:23 PM (IST)

    President of India: কেন রেগে গেলেন রাষ্ট্রপতি?

    • এদিন শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঞ্চে এলেও সার দিয়ে ফাঁকা আসন ছিল দর্শকাসন।
    • এদিকে উদ্যোক্তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে। কিন্তু তারপরেও চারবার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে সভা করার অনুমতি মেলে প্রশাসনের তরফে।Mamata Draupadui Murmu
  • 07 Mar 2026 12:00 PM (IST)

    প্রতিবাদে মমতা

    • যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে সে কী ২১ দিন রান্না করে থাকবে? এগুলো আপনাদের আগে মাথায় থাকে না? খাবে কী মানুষের?
    • কালকে মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই। গ্যাস নাই, খাবার নেই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। বিস্তারিত পড়ুন- দাম বৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে হাতি-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতারCm Mamata (5)
  • 07 Mar 2026 11:51 AM (IST)

    No Confidence Motion Against Speaker: অনাস্থায় কৌশল বদল তৃণমূলের

    • লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে আগেই নোটিস দিয়েছিল বিরোধীরা।
    • অবশেষে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের শুরুর দিন থেকে সেই অনাস্থা প্রস্তাব সামনে রেখেই কৌশলী ইন্ডি জোট।
    • সূত্রের খবর, এই পর্বে প্রাথমিকভাবে ‘একলা চলো’ নীতি নেওয়া তৃণমূলও যোগ দিতে পারে বিরোধী জোটের সঙ্গেই।
  • 07 Mar 2026 11:47 AM (IST)

    বাড়ল গ্যাসের দাম

    • এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গেল গৃহস্থের এলপিজি গ্যাসের দাম।
    • কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১১৫ টাকা।
    • ফলত আখেড়ে চাপ পড়ল আমজনতার পকেটে।
    • ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন সূত্রে খবর, এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় আজ থেকেই গ্রাহকদের ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে গুনতে হবে ৯৩৯ টাকা।
    • অন্যদিকে হোটেল, রেস্তরাঁর রান্নায় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৯৯০ টাকা।
  • 07 Mar 2026 11:46 AM (IST)

    মেট্রো চ্যানেল থেকে তীব্র প্রতিবাদ মমতার

    গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতা বলেন, গতকাল ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তার আগে তিনদিন আগে ৪৯ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। বড় সিলিন্ডাররে দাম ২১০০ টাকা হয়ে গিয়েছে। আর ছোট সিলিন্ডারের দাম ১ হাজার টাকা হয়ে গিয়েছে।

    Mamata Banerjee 2026 02 25t172124.302

Published On - Mar 07,2026 11:45 AM

Follow Us