AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bulldozer in Howrah Station: ‘এখানে কোনও নাটক হচ্ছে না’, রাতেই বুলডোজার নিয়ে হাও়ড়া স্টেশনে প্রচুর পুলিশ

Howrah Station Bulldozer Operation: পুলিশ ছিল একেবারে কড়া অ্যাকশনে। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, “এখানে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে চলে যান, যাঁদের বাস ধরার বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা আপনাদের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন।”

Bulldozer in Howrah Station: ‘এখানে কোনও নাটক হচ্ছে না’, রাতেই বুলডোজার নিয়ে হাও়ড়া স্টেশনে প্রচুর পুলিশ
রাতেই চলল অভিযান Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2026 | 7:49 AM
Share

কলকাতা: এবার হাওড়া স্টেশন। রাতেই চলল বুলডোজার। আগেই ধরানো হয়েছিল নোটিস, এবার বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ রেল পুলিশের। এতদিন যারা স্টেশনের বাইরে রাস্তায়, ফুটপাথে ডালা সাজিয়ে বসতেন তুলে দেওয়া হল তাঁদের। অনেকে অস্থায়ী দোকানও ছিল, সেগুলিও তুলে দেওয়া হয়েছে। বুলডোজার চালিয়ে গোটা স্টেশন চত্বর পরিষ্কার করে দেওয়া হল। রেল পুলিশের দাবি, সাধারণ মানুষের সুবিধার্থেই এটা করা হল। এবার থেকে আর যাত্রীদের যাতায়াতের কোনও সুবিধা হবে না। 

শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান দেখতে রীতিমতো ভিড় জমে যায়। যদিও পুলিশ ছিল একেবারে কড়া অ্যাকশনে। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, “এখানে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে চলে যান, যাঁদের বাস ধরার বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা আপনাদের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন।” প্রচুর পুলিশ তো ছিলই সঙ্গে ছিল বিরাট সংখ্যক আরপিএফ। বুলডোজার দিয়ে ১৫০ বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয় বলে খবর। পুলিশের উপস্থিতিতেই মাঠে নামে বুলডোজার। শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। 

ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন একদিন আগেই রেলের তরফে তাঁদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়। তারপরই শনিবার রাতের অপারেশন। অনেকেই তাঁদের ডালা অন্যত্র সরিয়ে নিতে পেরেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। যাত্রীদের বড় অংশ জানিয়েছেন এতে তারাও খুশি। 

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের