In Depth Story on Fake Medicine: নোটের বান্ডিলে রোজ লেখা হচ্ছে মৃত্যু! ওষুধের নামে আদতে বিষ খাচ্ছেন না তো?
Fake Cancer Drugs: ভারতে ওষুধের বাজার প্রায় ৪০,০০০ কোটি টাকার। আশঙ্কা, বাজার-চলতি ওষুধের ১০-১৫ শতাংশই জাল।প্রতিদিন কোনও না কোনও রোগীর পেটে ঢুকছে সেগুলো। এর পার্শ্বপ্রতিক্রিয়া কতটা? জাল ওষুধ কি প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তা আন্দাজও করা যায় না।

বাড়িতে বাড়িতে আজকাল রোগজ্বালা লেগেই রয়েছে। সময় যত এগোচ্ছে, রোগের বহরও বাড়ছে। প্রায় প্রতিটি বাড়িতেই প্রতি মাসে কিছু না কিছু ওষুধ কিনতেই হয়। এমন মানুষও আছেন, যাঁদের বেঁচে থাকাটা অনেকটাই নির্ভর করে ওষুধের উপর। কিন্তু তারা কি সত্যি ওষুধ খাচ্ছেন? ভাবুন তো, এই জীবনদায়ী ওষুধগুলিই যদি নকল হয়, তাহলে তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে। অহেতুক ভয় দেখানো নয়, এর নেপথ্যে রয়েছে বড় চক্র, যার পর্দাফাঁস হয়েছে বছর শেষে। খাস কলকাতায় জাল ওষুধের কারবার। কীভাবে বাজারে ছড়াচ্ছে এই ভেজাল ওষুধ? টার্গেট করা হচ্ছে কাদের? কথায় বলে, রোগ ঘোড়ায় চড়ে আসে, আর ফিরে যায় হেঁটে হেঁটে। একদম খাঁটি কথা। রোগ ধরলে যেন ছাড়তে চায়...
