AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: NEET প্রশ্ন ফাঁসের পর নম্বরেও কেলেঙ্কারি? মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

NEET Paper Leak: নিটের আয়োজক সংস্থা এনটিএ (NTA)-র কাছে একাধিকবার জানানো সত্ত্বেও, কোনও লাভ হয়নি বলেই দাবি মামলাকারীর। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই পরীক্ষার্থী। পুনরায় ওএমআর (OMR) যাচাইয়ের আবেদন করেন ওই পরীক্ষার্থী।

Calcutta High Court: NEET প্রশ্ন ফাঁসের পর নম্বরেও কেলেঙ্কারি? মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
নিট নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 23, 2026 | 5:12 PM
Share

কলকাতা: নিট প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) নিয়ে উত্তাল দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার দাবিতে রাজধানীর পথে বিক্ষোভে নেমেছে ছাত্র-জনতা। পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ হয়েছে। এই আবহে নিট পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

এক পরীক্ষার্থীর প্রায় ৩৭০ নম্বর গোলযোগের অভিযোগ ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে।  মামলাকারীর দাবি, নিট পরীক্ষার অ্যানসার কি (Answer Key)-র সঙ্গে ওএমআর (OMR)-এর মিল নেই। নিট পরীক্ষায় তাঁর ৬৫৯-৬৬১ নম্বর পাওয়ার কথা। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র ফল প্রকাশের পর দেখা যায় নিট-ইউজি পরীক্ষায় তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন।

নিটের আয়োজক সংস্থা এনটিএ (NTA)-র কাছে একাধিকবার জানানো সত্ত্বেও, কোনও লাভ হয়নি বলেই দাবি মামলাকারীর। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই পরীক্ষার্থী। পুনরায় ওএমআর (OMR) যাচাইয়ের আবেদন করেন ওই পরীক্ষার্থী।

এই মামলা গ্রহণ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চেয়েছে কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন পরীক্ষক সংস্থাকে জানাতে হবে, কেন নম্বরে এমন বিস্তর গোলযোগ হল। বিচারপতি অমৃতা সিনহা বলেন, “কাউন্সেলিং চলছে। তাই আদালত চাইছে দ্রুত নিজেদের বক্তব্য জানাক এনটিএ”।

Follow Us