AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Chaos: সরকারি নির্দেশ ‘অমান্য’ শিক্ষকের, বিক্ষোভে নামলেন অভিভাবকরা, তুমুল উত্তেজনা শহরের অভিজাত স্কুলে

Jodhpur Park Boys School Chaos: সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। কিন্তু, তা উপেক্ষা করেই প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন যোধপার্ক বয়েজ় স্কুলের এক শিক্ষক। ছেলে-মেয়েদের তাঁর কাছেই টিউশন পড়ানোর জন্য চাপও দিচ্ছিলেন বলে অভিযোগ। এই ইস্যুতেই উত্তেজনা ছড়ায় স্কুলের সামনে।

School Chaos: সরকারি নির্দেশ 'অমান্য' শিক্ষকের, বিক্ষোভে নামলেন অভিভাবকরা, তুমুল উত্তেজনা শহরের অভিজাত স্কুলে
স্কুলের সামনে উত্তেজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 9:35 AM
Share

কলকাতা: সকাল সকাল যোধপুর পার্ক বয়েজ় স্কুলের (Jodhpur Park Boys School) সামনে উত্তেজনা। বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলের অভিভাবকরা। সরকারি নির্দেশ না মেনে স্কুলের (Jodhpur Park Boys School Chaos) এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পড়ুয়াদের টিউশনে পাঠানোর জন্য অভিভাবকদের চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ইস্যুতে বিক্ষোভ শুরু হলেও তা পরে আবার অন্য দিকে মোড় নেয়। অভিভাবকরাই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন।

ঠিক কী ঘটেছে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। কিন্তু, তা উপেক্ষা করেই প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন যোধপার্ক বয়েজ় স্কুলের এক শিক্ষক। ছেলে-মেয়েদের তাঁর কাছেই টিউশন পড়ানোর জন্য চাপও দিচ্ছিলেন বলে অভিযোগ। একইসঙ্গে বিদ্যালয়ের মর্নিং সেকশনের ইনচার্জের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে আজ সকালে স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।

কিন্তু, পরে অভিভাবকরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, সমস্যার সমাধান করতে স্কুলের বেশ কয়েকজন শিক্ষক বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলতে যান। সেইসময় এক শিক্ষকের উপর অভিভাবকরা তেড়ে যায় বলে অভিযোগ। সেইসময় এই ঘটনার প্রতিবাদ করেন অভিভাবকদের একাংশ। কোনও শিক্ষকের সঙ্গে এরকম আচরণ করা যায় না বলে প্রতিবাদ করেন তাঁরা। সব মিলিয়ে উত্তেজনা তৈরি হয় বিদ্যালয়ের সামনে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলেন। যাতে স্কুলের সামনে বিশৃঙ্খলা না তৈরি হয়, সেই চেষ্টায় অভিভাবকদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১