AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026 RO32: সংযুক্তি সময়ে গোল, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ যাত্রা থেকে ছিটকে দিল কানাডা!

CAN vs RSA: কানাডা গোটা ম্যাচে মোট শট নিয়েছে ১৪টা। গোলমুখী শট? ৭টা। প্রত্যেকটাই ক্ষিপ্রতার সঙ্গে বাঁচিয়েছেন রনওয়েন। পারলেন না শুধু শেষেরটা। ৯৬ বছরের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার রাউন্ড অফ ১৬-র বদলে প্রথম নক আউট পর্যায় হল রাউন্ড অফ ৩২। সেই ম্যাচে জিতে ইতিহাস রচনা করল কানাডা।

FIFA World Cup 2026 RO32: সংযুক্তি সময়ে গোল, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ যাত্রা থেকে ছিটকে দিল কানাডা!
কানাডা ফুটবল দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 9:18 AM
Share

দক্ষিণ আফ্রিকা – : কানাডা – ১ ( ইউস্তাকিও)

ক্যালিফোর্নিয়া : বিশ্বকাপের (Football World Cup 2026) এত অঘটনের মাঝেই আরও একটি অঘটন ঘটে গেল। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে শেষ সময়ে গোল করে বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অফ ১৬ (Round of 16) বা প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেল কানাডা। কানাডার ক্যাপ্টেন স্টিফেন ইউস্তাকিওর করা গোলই তাদের পৌঁছে দিল আরও কঠিন ধাপে।

কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে শুরু থেকেই কানাডার আক্রমণ বেশি দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের প্রশংসা করতেই হয়, যেভাবে তাঁরা ৯০ মিনিট ধরে প্রতিহত করে গিয়েছে কানাডার যাবতীয় আক্রমণ, তাতে প্রশংসা প্রাপ্য ‘বাফানা বাফানা’দের। গোটা ম্যাচে দুরন্ত কিপিং করেছেন দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামস। কানাডা গোটা ম্যাচে মোট শট নিয়েছে ১৪টা। গোলমুখী শট? ৭টা। প্রত্যেকটাই ক্ষিপ্রতার সঙ্গে বাঁচিয়েছেন রনওয়েন। পারলেন না শুধু শেষেরটা। তাঁকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বলার মতো কিছুই ছিল না।

গোটা ম্যাচে গোলমুখী শট মাত্র দুটো। ৯০ মিনিট অবধি ম্যাচ ০-০ টাকার ফলে মনে করা হচ্ছিল, হয়ত এক্সট্রা টাইমের দিকে ম্যাচ গড়াবে। কিন্তু ভাগ্য বোধহয় সাহসীদের সঙ্গেই থাকে। ৯০+২ মিনিটের মাথায় দুরন্ত এক শ্টে গোল করে কানাডাকে এগিয়ে দেন দলের ক্যাপ্টেন স্টিফেন ইউস্তাকিও। এই গোলের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ ম্যাচে প্রথম গোলও করে ফেললেন কানাডার ক্যাপ্টেন। এর ফলে, বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গেল দক্ষিণ আফ্রিকার। কাজে এল না রনওয়েন উইলিয়ামসের দুরন্ত পারফরম্যান্স।

৯৬ বছরের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার রাউন্ড অফ ১৬-র বদলে প্রথম নক আউট পর্যায় হল রাউন্ড অফ ৩২। সেই ম্যাচে জিতে ইতিহাস রচনা করল কানাডা। আজ রাত সাড়ে ১০টা নাগাদ মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। আজ জিতলেই রাউন্ড অফ ১৬-তে চলে যাবেন নেইমার-ভিনিসিয়াসরা।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১