AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

St. Stephen’s School: দমদমের সেন্ট স্টিফেন স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের

St. Stephen's School Dum Dum: ঘটনাটি নজরে আসতেই সহপাঠী ও অন্যান্য পড়ুয়াদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি আসেন শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তানিশকে উদ্ধার করে দ্রুত নাগেরবাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

St. Stephen's School: দমদমের সেন্ট স্টিফেন স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের
দমদমের সেন্ট স্টিফেন স্কুলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2026 | 4:05 PM
Share

কলকাতা: দমদমের সেন্ট স্টিফেন স্কুলে (St. Stephen’s School) ভয়ঙ্কর ঘটনা! স্কুল চলাকালীন চারতলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হল অষ্টম শ্রেণির এক ছাত্র। আহত পড়ুয়ার নাম তানিশ দাস। আশঙ্কাজনক অবস্থায় তাকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনকার মতো এদিন সকালেও নির্ধারিত সময়েই স্কুলে এসেছিল তানিশ। সকাল থেকে স্বাভাবিক ছন্দেই সে প্রথম কয়েকটি ক্লাসও করে। কিন্তু সকাল ১১টা থেকে ১২টার মধ্যে, চতুর্থ পিরিয়ডের পর আচমকাই বিপত্তি ঘটে। অভিযোগ, চারতলার বারান্দার প্রায় ৪ ফুট উঁচু পাঁচিল টপকে সে নীচে ঝাঁপ দেয়।

ঘটনাটি নজরে আসতেই সহপাঠী ও অন্যান্য পড়ুয়াদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি আসেন শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তানিশকে উদ্ধার করে দ্রুত নাগেরবাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই ছাত্রের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।

কিন্তু ক্লাস চলাকালীন হঠাৎ এমন কী ঘটল যে অষ্টম শ্রেণির ওই ছাত্র চারতলা থেকে ঝাঁপ দিল? সে নিজেই ঝাঁপ দিয়েছে, নাকি অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়েছে— তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্কুলের অন্দরে কোনও মানসিক চাপ বা বকাবকির ঘটনা ঘটেছিল কি না, তাও ভাবাচ্ছে অনেককে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। ছাত্রটি নিজে ঝাঁপ দিয়েছে নাকি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের নজরদারিতে কোনও গাফিলতি ছিল কি না, সমস্ত দিক থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us