AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Strong Room Clash TMC BJP: বৃষ্টির মাঝেই স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি, রাস্তায় স্বয়ং মমতা

West Bengal Election 2026: সূত্রের খবর, অন্যদিকে শাখাওয়াত মেমোরিয়ালে চলে গিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভবানীপুর বিধানসভা ২৬৭টি পোলিং স্টেশনের ইভিএম বিতরণ হয়েছিল। এখানেই স্ট্রংরুমে রয়েছে ভোট শেষের পর আনা ইভিএমগুলি।

Kolkata Strong Room Clash TMC BJP: বৃষ্টির মাঝেই স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি, রাস্তায় স্বয়ং মমতা
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 10:51 PM
Share

কলকাতা: স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মুখোমুখি যুযুধান দুই শিবির। ‘বহিরাগত’ তত্ত্বে সরগম গোটা এলাকা। ক্ষদিরাম অনুশীলনের বাইরে ১ ঘণ্টা ধরনা শশী পাঁজা, কুণাল ঘোষের। বাইরে বের হতেই তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে তাপস রায়, সন্তোষ পাঠক। কেন তৃণমূলকে ঢুকতে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা। শুধু কর্মী-সমর্থকরা নয়, দুই শিবিরের প্রার্থীদের মধ্যেও তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। 

তৃণমূল সূত্রের খবর, অন্যদিকে শাখাওয়াত মেমোরিয়ালে চলে গিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভবানীপুর বিধানসভা ২৬৭টি পোলিং স্টেশনের ইভিএম বিতরণ হয়েছিল। এখানেই স্ট্রংরুমে রয়েছে ভোট শেষের পর আনা ইভিএমগুলি। প্রসঙ্গত, এদিনই স্ট্রংরুমে ইভিএম বদলের আশঙ্কা করেছিলেন মমতা। পাহারা দেওয়ার জন্য কর্মীদের ডাকও দেন। তারপরেই এ ঘটনায় স্বভাবতই শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আঙিনায়। সূত্রের খবর, ৮টা নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে আসেন মমতা। এদিকে এই খবর পাওয়ার পর শুভেন্দু অধিকারীর এজেন্ট এখানে আসেন। তাঁদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা শুরু হয়ে যায় বলে খবর। 

ছুটে আসেন ফিরহাদ হাকিমও। যদিও তিনি বলছেন, “আমি শুনে এসেছিলাম। গেটের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে পর্যন্ত থাকা যাচ্ছে। আমাকে ঢুকতেই দেয়নি।”  প্রসঙ্গত, এদিনই আবার মমতা কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, “এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, ইভিএম এবং গণনা প্রক্রিয়ার উপর সর্বক্ষণ নজর রাখা। প্রতিটি প্রার্থী, প্রতিটি এজেন্ট এবং প্রতিটি কর্মীকে আমি অনুরোধ করছি, স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্র পর্যন্ত প্রতিটি মুহূর্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করুন। কোনও অবস্থাতেই অবহেলা করবেন না। গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ টেবিল ছেড়ে উঠবেন না। প্রয়োজনে বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিয়ে তবেই সাময়িক বিরতি নেবেন। আমি নিজেও প্রয়োজনে গণনাকেন্দ্রে উপস্থিত থাকব। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পারবেন। এত কষ্ট যখন করেছেন, তখন বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য এই শেষ লড়াইটুকুও লড়তে হবে।”

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক