Suvendu Adhikari: বোনাস বেড়ে তিন হাজার, পুজোয় সাংবাদিকদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari Announces Puja Grant to Journalist: শুভেন্দু অধিকারী বলেন, "পুজোর সময় বিগত সরকার কলকাতার সাংবাদিকদের দুই হাজার টাকা ও জেলার সাংবাদিকদের এক হাজার টাকা করে দিত। এটা তিন হাজার করা হল। আবেদন করতে হত। জেলা ও কলকাতা আলাদা রাখা হল না। যাঁরা আবেদন করবেন, তাঁরা পাবেন।"

কলকাতা: নবান্ন (Nabanna) থেকে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে পুজোর সময় কলকাতার সাংবাদিকদের দুই হাজার টাকা দেওয়া হত। জেলার সাংবাদিকদের জন্য বরাদ্দ ছিল এক হাজার টাকা। এবার তা বাড়িয়ে তিন হাজার করা হল। প্রত্যেক সাংবাদিকই এই টাকা পাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা ও জেলার মধ্যে কোনও ভাগ রাখা হয়নি।
কী বললেন মুখ্যমন্ত্রী?
শুভেন্দু অধিকারী বলেন, “পুজোর সময় বিগত সরকার কলকাতার সাংবাদিকদের দুই হাজার টাকা ও জেলার সাংবাদিকদের এক হাজার টাকা করে দিত। এটা তিন হাজার করা হল। আবেদন করতে হত। জেলা ও কলকাতা আলাদা রাখা হল না। যাঁরা আবেদন করবেন, তাঁরা পাবেন।”
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ঘোষণা
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বিগত সরকার যাঁরা অবসরপ্রাপ্ত সাংবাদিক, তাঁদের মাসে আড়াই হাজার করে পেনশন দেওয়া হত। ১৫০ জন বা ১৫৪ জন মতো পেতেন। বাজেটে ঘোষণা করা হয়েছিল ৫ হাজার করব। আমরা সেটা করেছি।” এই স্কিমে কী কী সুবিধা রয়েছে, তারও ঘোষণা করেছেন তিনি। যেমন, সকল সাংবাদিকরাই অন্তর্ভুক্ত থাকবেন। এই প্রকল্পটি সেইসব সাংবাদিকদের জন্য উপযোগী হবে, যাঁরা নিউজ ডেস্কে কাজ করেন।
