Suvendu Adhikari in Gujrat: ২০২৯-এ বিয়াল্লিশে ৪২! মোদীকে বড় প্রতিশ্রুতি শুভেন্দুর
CM Suvendu Adhikari: রেল, বিমান সব প্রজেক্ট বাংলায় চালু করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেন, "সবকিছু শুরু করা হয়েছে মোদীর নেতৃত্বে। তোষণের রাজনীতি ছিল এতদিন। মোদী না থাকলে বাংলাকে বাঁচানো সম্ভব ছিল না। আসন্ন লোকসভা ভোটে বাংলায় সব সিট মোদীকে দেব।"

কলকাতা: প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ২৫ বছর পূর্তি উপলক্ষে যে ‘সেবা সঙ্কল্প অভিযান’-এর আয়োজন করা হয়েছে, সেখানে অংশ নিতে গিয়ে ৪২-এ ৪২ আসনের প্রতিশ্রুতি দিয়ে এলেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবকটি আসন উপহার দেবেন বলে উল্লেখ করলেন মঞ্চে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “গুজরাটে যে কাজ হয়েছে, সেটা পশ্চিমবঙ্গেও করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪০ কোটি মানুষকে শিখিয়েছে ‘রাষ্ট্র সবার উপরে’ এই মন্ত্র। গরিব কল্যাণ করা হয়েছে, দেশের মধ্যে সন্ত্রাসবাদ বন্ধ করা হয়েছে, তা নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছে।”
এদিন বাংলার পরিস্থিতি উল্লেখ করে শুভেন্দু বলেন, “প্রথমে বাম, পরে তৃণমূল কংগ্রেস ছিল ক্ষমতায়। সেখানে এখন তৃণমূলের নাম-নিশান শেষ হয়ে গিয়েছে। এই দুই দল মিলে দেশের সুরক্ষায় বিপদ ডেকে এনেছে। গুজরাট থেকে ৩ লক্ষের বেশি বাংলাদেশি বের করা হয়েছে। আর তারা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই।”
শুভেন্দু উল্লেখ করেছেন, ৬০০ কিলোমিটার বর্ডার খোলা ছিল। অমিত শাহ সংকল্পপত্রে বলেছিলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেওয়া হবে। আর নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিকাশের গ্যারান্টি দিয়েছিলেন। ৫০ বছর পর রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে বাংলায়।
রেল, বিমান সব প্রজেক্ট বাংলায় চালু করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেন, “সবকিছু শুরু করা হয়েছে মোদীর নেতৃত্বে। তোষণের রাজনীতি ছিল এতদিন। মোদী না থাকলে বাংলাকে বাঁচানো সম্ভব ছিল না। আসন্ন লোকসভা ভোটে বাংলায় সব সিট মোদীকে দেব।”
