AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OBC Bill West Bengal: ঋতব্রত শিবিরেই ফাটল? বিধানসভার নজিরবিহীন দৃশ্যে জোর জল্পনা

OBC Bill West Bengal: পরবর্তীতে পরিষদীয় মন্ত্রীর হস্তক্ষেপে দরজা খোলা হয়। তারপরও দেখা যায়, তৃণমূল কংগ্রেসের মোসারফ হোসেন,  বীরভূম জেলা থেকে নির্বাচিত বাহারুল ইসলাম, কাজল শেখ, বায়রন বিশ্বাস, পান্নালাল হালদার, মুরারইয়ের মুসারফ হোসেন - যাঁরা প্রত্যেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের। তাঁরা সকলেই বিধানসভা অন্দরে বসে থাকলেন।

OBC Bill West Bengal: ঋতব্রত শিবিরেই ফাটল? বিধানসভার নজিরবিহীন দৃশ্যে জোর জল্পনা
বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিধায়করাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 1:47 PM
Share

কলকাতা: OBC বিলের সংশোধনী নিয়ে ভোটাভুটিতে ঋতব্রত-শিবিরের মধ্যে বিভ্রান্তি। বেশিরভাগ বিধায়ক ওয়াক-আউট করলেও অধিবেশন কক্ষেই রয়ে গিয়েছেন বেশ কয়েকজন। সোমবার বিধানসভায় এই বিল পাশ হওয়া নিয়ে বেশ কয়েকটি নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। দেখা যায়, বিল পাশের সময়ে ঋতব্রত শিবিরের প্রায় সকলেই বেরিয়ে যাচ্ছিলেন। তারপরই দেখা যায়, বেশ কয়েকজন আটকে পড়েন। কারণ ভোটাভুটির সময়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সে কারণে বেরোতে পারছিলেন না শিউলি সাহা, সন্দীপন সাহার মতো বেশ কয়েকজন।

পরবর্তীতে পরিষদীয় মন্ত্রীর হস্তক্ষেপে দরজা খোলা হয়। তারপরও দেখা যায়, তৃণমূল কংগ্রেসের মোসারফ হোসেন,  বীরভূম জেলা থেকে নির্বাচিত বাহারুল ইসলাম, কাজল শেখ, বায়রন বিশ্বাস, পান্নালাল হালদার, মুরারইয়ের মুসারফ হোসেন – যাঁরা প্রত্যেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের। তাঁরা সকলেই বিধানসভা অন্দরে বসে থাকলেন। দেখা যায়, কুণাল ঘোষ তাঁদের উদ্দেশে বলেন, “আপনারা বেরোবেন না, আপনারা এটাই ঠিক করেছেন।” এরপরই দেখা গেল, বাহারুল ইসলাম, কাজল শেখ, বায়রন বিশ্বাসরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। অন্যদিকে, তৃণমূলের কালীঘাট শিবিরের বিধায়করা অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়রা সেখানে থাকেন। বিশ্লেষকদের প্রশ্ন, কেবল দরজা বন্ধ ছিল বলেই কি বেরোতে পারলেন না? নাকি বেরোতে চাননি বলে দরজা খোলা হলেও বেরোলেন না? তাহলে কি ঋতব্রত শিবিরেই ধরল ফাটল, এদিনের দৃশ্যে সে প্রশ্নই ঘোরপাক খাচ্ছে। এই বিলের পক্ষে ভোট পড়েছে ১৮৬ টি। বিপক্ষে ১৭ টা। ভোটদান থেকে বিরত থেকেছেন ৬ জন।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১