AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘১৮ তারিখ না এলে…’, অভিষেকের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের কথা বলল আদালত

Abhishek Banerjee: ভোট প্রচারে অভিষেকের মন্তব্য নিয়ে উস্কানির অভিযোগ ওঠে। "DJ তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।” রাজ্যে পালাবদলের পর অভিষেকের এই মন্তব্য নিয়েই মামলা হয়। ডিজে মামলা ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। এখনও তাঁর এজলাসে মামলা চলছে।

Abhishek Banerjee: '১৮ তারিখ না এলে...', অভিষেকের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের কথা বলল আদালত
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 9:41 PM
Share

কলকাতা: বারবার হাইকোর্টে গিয়েও কোনও লাভ হয়নি। কন্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এবার দিনক্ষণ নির্দিষ্ট করে দিল আদালত। ডিজে-হুমকি মামলায় অভিষেকের কন্ঠস্বরের নমুনা চেয়েছে সিআইডি। আর তা দিতে বারবার আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ। এবার কড়া বার্তা দিলেন বিধাননগর আদালতের বিচারক।

আজ, বুধবার অভিষেকের বিধাননগর কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও অনুপস্থিত ছিলেন তিনি। আগামী ১৮ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিধাননগর আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে উল্লেখ করেছেন বিচারক। এদিন সকাল ১০টায় তাঁর আদালতে পৌঁছনোর কথা ছিল। দিন পেরিয়ে গেলেও যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নমুনা দিতেই হবে: হাইকোর্ট

এই মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। সম্প্রতি ফের মামলা উঠলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ইতিমধ্যে মামলাকারী অভিষেকের রক্ষাকবচ রয়েছে। কেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না? কণ্ঠস্বর নমুনা দিক তদন্তকারীদের।”  মামলা পিছলেও, আদালত এটা স্পষ্ট করে দেয়, অভিষেককে কন্ঠস্বরের নমুনা দিতেই হবে।

কেন দিতে হবে কন্ঠস্বর?

ভোট প্রচারে অভিষেকের মন্তব্য নিয়ে উস্কানির অভিযোগ ওঠে। তিনি বলেছিলেন, “৪ তারিখ ১২টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা। কার দিল্লির বাবা তাঁকে বাঁচাতে আসে আমি দেখব। … DJ তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।” রাজ্যে পালাবদলের পর অভিষেকের এই মন্তব্য নিয়েই মামলা হয়। ডিজে মামলা ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। এখনও তাঁর এজলাসে মামলা চলছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন