CPIM Releases Election Manifesto: দেওয়া হবে ৬০০০ হাজার টাকা ভাতা, SSC-PSC-তে নিয়োগ, ১০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনা মাশুলে, ভোটে জিতলে বামেরা কী করবে? রইল একনজরে
West bengal Assembly election 2026: একঝাঁক তরুণ মুখে সঙ্গে বর্ষীয়ান-অভিজ্ঞ নেতাদেরও প্রার্থী করা হয়েছে। জেলায় জেলায় বাংলা বাঁচাও যাত্রা করেছে তারা। আর এবার ভোটকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করল সিপিএম। এ দিন, সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুর হাত ধরে এই ইস্তাহার প্রকাশিত হয়।

কলকাতা: কাজ-কাজ আর কাজ! ছাব্বিশের নির্বাচনের আগে কর্মসংস্থানের উপর জোর দিয়েই ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। বিভিন্ন ক্ষেত্রে এই কাজের প্রতিশ্রুতি দিয়েছে তারা। তা সে সরকারি চাকরি হোক কিংবা শিল্প বৃদ্ধি, সবেতেই কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে তারা। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতেও একাধিক প্রতিশ্রুতি রয়েছে তাদের। তবে, এর মধ্যে ভাতা বাড়ানোর কথাও কিন্তু বলেছে তারা।
আপাতত, এ রাজ্যে সিপিএম শূন্য। গত পাঁচ বছর ধরে বামেদের কোনও প্রতিনিধিই নেই রাজ্য বিধানসভায়। বারবার শূন্যের খোঁচা শুনতে হয়েছে রাজ্যের একসময়ের শাসক দলকে সিপিএম-কে। এবার ফের রয়েছে নির্বাচন। শূন্যের ক্ষরা কাটাতে মরিয়া লাল শিবির। একঝাঁক তরুণ মুখে সঙ্গে বর্ষীয়ান-অভিজ্ঞ নেতাদেরও প্রার্থী করা হয়েছে। জেলায় জেলায় বাংলা বাঁচাও যাত্রা করেছে তারা। আর এবার ভোটকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করল সিপিএম। এ দিন, সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুর হাত ধরে এই ইস্তাহার প্রকাশিত হয়।
কোন-কোন ক্ষেত্রে জোর দেওয়া হয়েছ একনজরে…
- প্রতিটি পরিবার পাবে স্থায়ী কাজ
- গরিব মানুষের জন্য বছরে ১২০ দিন (শহরে) গ্রামে ২০০ দিনের কাজ। দৈনিক ৬০০ মজুরি
- ৫ বছরের মধ্যে SSC-PSCর মতো সরকারি চাকরির শূন্যপদ পূরণ
- শ্রমিকদের দৈনিক মজুরি নূন্যতম ৭০০ টাকা। ৪টি শ্রমকোড রাজ্যে প্রয়োগ নয়
- ১৬ টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য করা হবে দেড় গুণ
- প্রিপেড স্মার্ট মিটার বন্ধ, ১০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনা মাশুলে, ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দাম
- নদীভাঙন রোধ। খাল-বিল-পুকুর বোজানোর বিরোধিতায় আইন
- ৫ বছরের মধ্যে ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। মহিলার ক্ষমতায়ন। প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব ‘স্বশাসিত অভয়া বাহিনী’,তামান্ন ও তিলোত্তমার ন্যায় বিচার
- প্রবীণদের জন্য স্বাস্থ্য সেবা প্রকল্প। দরিদ্র প্রবীণদের জন্য ৬০০০ টাকা বার্ধক্য ভাতা।
- সংখ্যালঘু,আদিবাসীদের জন্য স্কুল-কলেজ-হাসপাতাল তৈরি।
