AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Digha Jagannath temple: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের

Digha: এ দিন পুরীর বিজেপি সাংসদ বলেন, "ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে এসেছি। একটি মন্দির হয়েছে দিঘায়। নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। আমাদের ভালো লাগে যত বেশি মন্দির হবে। কিন্তু এই নামে আপত্তি আছে। সনাতন ধর্মে চার ধাম আছে। এর বেশি নেই।"

Suvendu on Digha Jagannath temple: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের
কী বললেন শুভেন্দু?Image Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jun 09, 2026 | 9:30 PM
Share

নবান্ন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) নেতৃত্বে দিঘায় জগন্নাথ ধাম তৈরি করা হয়েছিল। সেই সময়ই বিজেপি বিরোধিতা করে বলেছিল, জগন্নাথ ধাম শুধু পুরীতেই থাকতে পারে। দু’টো ধাম কখনও তৈরি হতে পারে না। তবে সেই সময় কোনও পদক্ষেপ করেননি মমতার সরকার। এবার পালা পরিবর্তন হয়েছেন। মঙ্গলবার কলকাতায় এসেছেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তিনি অনুরোধ করেন, যাতে ধাম শব্দ সরিয়ে দেওয়া হয়। এরপরই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়ে দেন ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে, ইসকন কলকাতার সহ-সভাপতি এবং দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি রাধা রমন দাস বলেন, “ওড়িশার জগন্নাথ ভক্তদের আঘাত লাগতে পারে। তাই মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই।”

সম্বিত পাত্র কী আবেদন করেছেন?

এ দিন পুরীর বিজেপি সাংসদ বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে এসেছি। একটি মন্দির হয়েছে দিঘায়। নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। আমাদের ভালো লাগে যত বেশি মন্দির হবে। কিন্তু এই নামে আপত্তি আছে। সনাতন ধর্মে চার ধাম আছে। এর বেশি নেই। নারায়ণের বসবাস আছে পুরীতে। সবার কষ্ট হয়েছে। চিঠিতে এই বিষয়ে পদক্ষেপের আবেদন করা কথা বলা হয়েছে।”

পরবর্তীতে শুভেন্দু অধিকারীর কী প্রতিক্রিয়া?

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “মায়াপুরের ইসকনেও এ বিষয় আলোচনা করা হয়েছে। আমরা কাগজপত্র দেখেছি। সংশ্লিষ্ট সেই অনুমোদনে গত সরকার ‘জগন্নাথ কালচারাল সেন্টার’ নামে বলা হয়েছে। ধাম উল্লেখ হয়নি। তাই দিঘার জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে নাম হবে ‘জগন্নাথ দেব মন্দির’। আর সেই মন্দির হিসেবে পরিচিত হবে এটি। সব পুজো পাঠ সব হবে নিয়ম মেনে।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?