Medical Shop Barabazar: খাবারের পর এবার ওষুধের দোকান, বড়বাজারে শুরু তল্লাশি
Kolkata, Barabzar: বুধবার বড়বাজারের একটি ওষুধের দোকানে হানা দেন আধিকারিকরা। মেয়াদ পুরনো ওষুধ কি বাজারে বিক্রি হচ্ছে? তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। কারণ, বহু মানুষ রয়েছেন যাঁরা একটু স্বস্তায় ওষুধের জন্য বড়বাজার যান ফলে কোনও ভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা: খাবার হল। এবার ওষুধ। এতদিন ধরে খাদ্য দফতরের আধিকারিক আর পুলিশ গিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় গিয়ে বাসি পচা মাংস উদ্ধার করেছে। কোথাও পনিরে পেঁচিয়ে রয়েছে চুল, কোথাও আবার মিষ্টিতে ঢালা হয়েছে কৃত্তিম রং। আর এবার ওষুধের দোকানে হানা
বুধবার বড়বাজারের একটি ওষুধের দোকানে হানা দেন আধিকারিকরা। মেয়াদ পুরনো ওষুধ কি বাজারে বিক্রি হচ্ছে? তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। কারণ, বহু মানুষ রয়েছেন যাঁরা একটু স্বস্তায় ওষুধের জন্য বড়বাজার যান ফলে কোনও ভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাচ নম্বর মিলিয়ে দেখা হচ্ছে। জাল ওষুধ কি না খতিয়ে দেখতে চাইছেন তাঁরা।
বস্তুত, আর কয়েকদিন পরই শুরু হচ্ছে দুর্গাপুজো। তার আগে জায়গায়-জায়গায় চলছে তল্লাশি অভিযান। অপরিচ্ছন্নতা, খাবারে রাসায়নিক মেশানো, মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করার অভিযোগে কলকাতার ৪০ রেস্তোরাঁ ও দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে। একে একে ঝাঁপ বন্ধ করা হচ্ছে দোকানগুলির। তবে ওই সংশ্লিষ্ট দোকানগুলি নতুন করে ফুড লাইসেন্সের আবেদন করতে পারবেন বলে খবর। ২৫ কেজি তৈরি করা খাবার, ফ্রিজে রাখা কাঁচা মাংস, মেয়াদ উত্তীর্ণ খাবার মিলছে কোনও রেস্তোরাঁ থেকে কোথাও আবার অপরিচ্ছন্নভাবে রাখা সবজি। এর জেরেই বাতিল হল সব।
