AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: মদে ‘না’! এবার কি গোটা পুজোই ‘ড্রাই ডে’? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Durga Puja 2026 Dry Day: সবার মনেই একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, 'বদলের বাংলায়' এবারের দুর্গাপুজোর আনন্দে কি নতুন কোনো মাত্রা যোগ হতে চলেছে? পুজো কমিটিগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো সুযোগ-সুবিধা বা অনুদান পাবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা ছিল তুঙ্গে।

Suvendu Adhikari: মদে 'না'! এবার কি গোটা পুজোই 'ড্রাই ডে'? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 6:03 PM
Share

কলকাতা: মিলন মেলায় পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় আদৌ পুজোতে কি বদল? সবার মনেই একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ‘বদলের বাংলায়’ এবারের দুর্গাপুজোর আনন্দে কি নতুন কোনো মাত্রা যোগ হতে চলেছে? পুজো কমিটিগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো সুযোগ-সুবিধা বা অনুদান পাবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা ছিল তুঙ্গে।কিন্তু তার আগে পুজোয় মদের দোকান বন্ধ নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। অষ্টমীর দিন পুজোয় ড্রাই ডে।

কী বললেন মুখ্যমন্ত্রী? 

পুজোয় মদ বিক্রি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুজো আমাদের ধর্মীয় ঐতিহ্য। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য মিশে রয়েছে। সেটা আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনও কাজ আপনারা করবেন না। মহাষ্টমীর দিন, যেদিন আমরা পুষ্পাঞ্জলী দিই, সেইদিন এই রাজ্যে সমস্ত রকমের মদের দোকান বন্ধ থাকবে। এমনকি বারেও মদ বিক্রি করা যাবে না। অষ্টমীর দিন।”

প্রসঙ্গত, গত বছর পর্যন্ত দশমীর দিনটা ড্রাই ডে হিসাবে গণ্য করা হত। আর দেখা যেত, অষ্টম ও নবমীর দিন রাজ্যে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। তার থেকে সব থেকে বেশি রাজস্ব গিয়েছে রাজ্য সরকারের ঘরে। কিন্তু এবার ঐতিহ্যের কথা মাথায় রেখেই অষ্টমীর দিন ‘ড্রাই ডে’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।  পাশাপাশি এটিকে কোনও ধরনের ‘বিধিনিষেধ’ বা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে না দেখার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সার্বিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ