ED: ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত তথ্য তলব, দেবাশিসের ওপর নজর ED-র
গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। জানা যাচ্ছে, ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা: রাসবিহারীর তৃণমূল বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের সম্পত্তিতে নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গত তিন বছরে দেবাশিস কুমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে, খবর ইডি সূত্রে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য ইডি দফতরে পাঠানোর নির্দেশ। জমি হাতিয়ে নির্মাণ সংস্থার বেআইনি কারবারের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। সোমবার সেই মামলাতেই তলক করা হয়েছিল দেবাশিসকে। রেকর্ড করা হয়েছে তার বয়ান। কয়েকশো কোটি টাকার প্রতারণা, জালিয়াতির মামলার তদন্তে ইডি।
জানা যাচ্ছে, গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। জানা যাচ্ছে, ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। সোমবারই তাঁকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশতই দেবাশিসকে তলব করা হয়েছে।
তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এসব হচ্ছে অসহায়তার প্রমাণ। হেরে যাবে, তার আগে শেষ প্রচেষ্টা। নির্বাচনের আগে ইডি-সিবিআই- কমিশন সবাইকে কাজে লাগাতে চাইছে।”
