AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘সম্প্রীতি বিঘ্নিত হতে পারে’, অভিষেকের বিরুদ্ধে FIR হিন্দু মহাসভার

FIR against Abhishek Banerjee: হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর অভিযোগ, সাংসদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া। পুলিশের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দিতেই এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

Abhishek Banerjee: 'সম্প্রীতি বিঘ্নিত হতে পারে', অভিষেকের বিরুদ্ধে FIR হিন্দু মহাসভার
অভিষেক বন্দ্যোপাধ্যায়।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 07, 2026 | 5:10 PM
Share

কলকাতা: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী। সরিষার তৃণমূল কার্যালয় থেকে নগদ কোটি টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ‘টাকা প্ল্যান্ট করার’ যে বিস্ফোরক দাবি অভিষেক করেছিলেন, তার জেরেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হিন্দু মহাসভা।

সম্প্রতি ডায়মন্ড হারবার-২ ব্লকের সরিষা এলাকার একটি দলীয় কার্যালয় থেকে ১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি কালো গাড়ির ছবি ও ভিডিয়ো শেয়ার করে দাবি করেন, পুলিশ নিজেই গোপনে ওই টাকার গাড়ি করে এনে দলীয় কার্যালয়ে রেখেছিল এবং পুরো বিষয়টি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর অভিযোগ, সাংসদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া। পুলিশের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দিতেই এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী বৈধতা নিয়ে প্রশ্ন তুলে চলেছেন। হিন্দু মহাসভার মতে, এই ধরণের বক্তব্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অবমাননা করে এবং এর ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। লালবাজার সাইবার ক্রাইম থানার পুলিশকে ওই ফেসবুক পোস্টের লিঙ্ক সম্বলিত অভিযোগপত্র জমা দিয়ে নিরপেক্ষ তদন্তের আর্জি জানানো হয়েছে।

আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে সাংসদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা।

Follow Us