AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘ওটা বাবার প্রপার্টি নয়’, ফিরহাদের মুখে হঠাৎ কেন এমন কথা?

KMC: শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, "মানুষের চাহিদা অনুযায়ী পুরনিগম থেকে কাজ নিয়ে যাওয়াটাই কাউন্সিলরদের কাজ। এখানে আমি বড় না তুমি বড় এটা দেখার নয়। কারও দখলের জায়গা নয়, এটা মানুষের জায়গা। মানুষ ভোট দিয়েছেন, তাই রয়েছি।"

Firhad Hakim: 'ওটা বাবার প্রপার্টি নয়', ফিরহাদের মুখে হঠাৎ কেন এমন কথা?
ফিরহাদ হাকিম।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 8:08 PM
Share

কলকাতা: কলকাতায় শাসকদলের কাউন্সিলরদের কোন্দল নিয়ে প্রায়শই অভিযোগ সামনে আসে। কিছুদিন আগেই কসবাতে দুই কাউন্সিলরের গোলমাল নিয়ে তুলকালাম বেধেছিল। কসবার ঘটনা। দু’দিন আগে পাটুলিতে এক কাউন্সিলরকে মার খেতে হয় বলেও অভিযোগ ওঠে। এবার এই কাউন্সিলরদের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এ ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “মানুষের চাহিদা অনুযায়ী পুরনিগম থেকে কাজ নিয়ে যাওয়াটাই কাউন্সিলরদের কাজ। এখানে আমি বড় না তুমি বড় এটা দেখার নয়। কারও দখলের জায়গা নয়, এটা মানুষের জায়গা। মানুষ ভোট দিয়েছেন, তাই রয়েছি।”

সম্প্রতি ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দ্বন্দ্ব চরমে ওঠে। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজডাঙা ও ইন্দুপার্ক এলাকা। আলো নিভিয়ে বোমাবাজি,  গুলির অভিযোগ ওঠে।

ফিরহাদ হাকিমের ওয়ার্ড ৮২। এদিন সেই উদাহরণ তুলে এনে তিনি বলেন, ৮২ নম্বর ওয়ার্ডে মানুষ তাঁকে ভোট দিয়েছেন মানুষের কাজের জন্য। ফিরহাদের কথায়, “মানুষ ভোট না দিলে আমি ৮২ নম্বর ওয়ার্ডের শুধু বাসিন্দা হয়ে থাকব। ওটা আমার বাবার প্রপার্টি নয়। আমার এই ইগোটা ছাড়তে হবে। আমার কাজ মানুষকে সার্ভ করা।” ফিরহাদ জানান, এদিন বেশ কয়েকজন কাউন্সিলরকে ডেকেও পাঠান তিনি। এই সমস্যা মিটে যাবে বলেও আশাবাদী তিনি। তাঁর কথায়, এটা কোনও ঝামেলা নয়। ইগোর দ্বন্দ্ব।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?