AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: মমতার আস্থাভাজন হওয়ার পরও কেন শিবির বদল করছেন? শুনেই ববির উত্তর…

Kolkata News: এই নিয়েই সকাল থেকে জল্পনা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ফিরহাদের অবস্থান কী হবে? এরপর আজ এই নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মেয়র। এ দিন, সাংবাদিকদের তরফে একগুচ্ছ প্রশ্ন করা হয়।

Firhad Hakim: মমতার আস্থাভাজন হওয়ার পরও কেন শিবির বদল করছেন? শুনেই ববির উত্তর...
ফিরহাদ হাকিম, বিধায়ক Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 11, 2026 | 11:51 AM
Share

কলকাতা: আজ কি ‘নব তৃণমূল ব্লকে’ যোগ দেবেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)? এই নিয়েই সকাল থেকে জল্পনা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ফিরহাদের অবস্থান কী হবে? এরপর আজ এই নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মেয়র। এ দিন, সাংবাদিকদের তরফে একগুচ্ছ প্রশ্ন করা হয়।

আপনি কি ঋতব্রত শিবিরে যাচ্ছেন?

ফিরহাদ হাকিম: দয়া করে আমাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি কিছু বলতে চাই না।

আপনি তো আস্থাভাজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কেন যাচ্ছেন ঋতব্রত শিবিরে?

ফিরহাদ হাকিম: আমি তো আপনাদের বললাম, প্লিজ আমায় এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি কিছু বলবো না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে নোটিসের পরেও কোনও রকম উত্তর না পাওয়ায় কড়া সিদ্ধান্ত পুরসভা

ফিরহাদ হাকিম: আমি এখন মেয়র নই। আমায় কেন এ ব্যাপারে জিজ্ঞাসা করছেন এখন। প্লিজ এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না।

আপনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন। এখনো রয়েছেন। তাহলে শিবির বদলাচ্ছেন কেন?

ফিরহাদ হাকিম: প্লিজ আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।

সূত্রের খবর,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক সংখ‌্যা বেড়ে দাঁড়াতে চলছে ৬৫। এই পর্বে ফিরহাদের ভূমিকা রয়েছে বলে দলের একটি অংশের দাবি। সেখানে চমকও থাকতে পারে বলে ওই সূত্রের খবর। আজ,বৃহস্পতিবার তার সাক্ষী থাকতে পারে বিধানসভা। এদিন, দুপুরে বিধানসভায় যাওয়ার কথা রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন দেখার ফিরহাদ হাকিমকে বৃহস্পতিবার ঠিক কী ভূমিকায় দেখা যায়।

Follow Us