Nabanna: ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত সরকারের এই শিবির, ঘোষণা নবান্নের
সূত্রের খবর, সরকারি প্রকল্পের সুবিধা, সচেতনতা বৃদ্ধি ও আবেদন গ্রহণের জন্য জেলায় জেলায় শিবিরের আয়োজন করা হয়েছিল। কর্মসূচির তদারকিতে বিভিন্ন জেলায় মোতায়েন করা হয় রাজ্য সরকারের সিনিয়র আইএএস আধিকারিকদের। ১৪ জুন জেলায় গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

কলকাতা: পালা বদলের পর বিজেপি সরকারের তরফে ‘জন কল্যাণ শিবির’ (Jan Kalyan Shivir) প্রকল্প তৈরি করা হয়েছিল। সরকারি সমস্ত প্রকল্পের বিভিন্ন আবেদন এই শিবির থেকে মিলবে। বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্ত করা থেকে যাবতীয় সুবিধা মিলবে এখান থেকে। সূত্রের খবর, ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে ‘জন কল্যাণ শিবির (JKS)’ কর্মসূচি।
সূত্রের খবর, সরকারি প্রকল্পের সুবিধা, সচেতনতা বৃদ্ধি ও আবেদন গ্রহণের জন্য জেলায় জেলায় শিবিরের আয়োজন করা হয়েছিল। কর্মসূচির তদারকিতে বিভিন্ন জেলায় মোতায়েন করা হয় রাজ্য সরকারের সিনিয়র আইএএস আধিকারিকদের। ১৪ জুন জেলায় গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এরপর ১৫ ও ১৬ জুন সর্বাধিক সংখ্যক শিবির পরিদর্শনের নির্দেশ, প্রয়োজনে ১৭ জুনও পরিদর্শন। শিবির পরিচালনায় জেলা প্রশাসনকে নির্দেশনা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন নিযুক্ত আধিকারিকরা।
অনলাইন ও অফলাইনে আবেদনপত্র জমা, প্রকল্প সংক্রান্ত প্রচার ও জনসচেতনতার উপর বিশেষ নজর রাখা হবে। শিবিরে অপেক্ষাকক্ষ, ফটোকপি, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবাসহ ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করার নির্দেশ। জন কল্যাণ শিবিরে প্রাপ্ত আবেদন নির্ধারিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবেন আধিকারিকরা। সংশ্লিষ্ট ডিভিশনাল কমিশনারদের উপর জেলাভিত্তিক কর্মসূচির সামগ্রিক তদারকির দায়িত্ব ন্যস্ত। নির্দেশিকা অবিলম্বে কার্যকর হয়েছে।
