AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal News LIVE: কেন বাড়ছে চিনি-নুন-তেল-ডালের দাম,জায়গায়-জায়গায় যাচ্ছে টাস্ক ফোর্স

| Updated on: Aug 25, 2026 | 9:27 AM
Share

West bengal News Updates LIVE: কেটে গেছে বাদল অধিবেশন। কুড়ি জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেননি লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West bengal News LIVE: কেন বাড়ছে চিনি-নুন-তেল-ডালের দাম,জায়গায়-জায়গায় যাচ্ছে টাস্ক ফোর্স
টাস্ক ফোর্স ময়দানেImage Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 25 Aug 2026 09:27 AM (IST)

    ১৬ বছরের জট কাটল, অবশেষে বরাহনগর থেকে ব্যারাকপুরে ছুটবে মেট্রো, কলকাতা পুরনিগমকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

    কলকাতা: এবার ব্যারাকপুরেও ছুটবে মেট্রো (Kolkata Metro)। অবশেষে বরাহনগর-ব্যারাকপুর মেট্রো (Baranagar-Barrackpore) প্রকল্পের জট কাটল। বেশ কিছুদিন আগে এই প্রকল্পে কলকাতা পুরনিগমের ছাড়পত্রের ইঙ্গিত দিয়েছিলেন স্মিতা পাণ্ডে। সেইমতো পিঙ্ক লাইনের এই মেট্রো (Pink Line Metro) প্রকল্পে নো অবজ়েকশন সার্টিফিকেট বা এনওসি (NOC) দিল কলকাতা পুরনিগম (Kolkata Municipality)। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুরনিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    বিস্তারিত পড়ুন: Barrackpore Metro: ১৬ বছরের জট কাটল, অবশেষে বরাহনগর থেকে ব্যারাকপুরে ছুটবে মেট্রো, কলকাতা পুরনিগমকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

  • 25 Aug 2026 09:26 AM (IST)

    পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে ‘মারধর’? সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

    কলকাতা: ফের বিপাকে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)? এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোহমের বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মা।

    বিস্তারিত পড়ুন: Soham Chakraborty: পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে ‘মারধর’? সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

  • 25 Aug 2026 09:26 AM (IST)

    পুরো টিম নিয়ে বাজার ঘুরছে প্রশাসন

    মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর প্রশাসন। আজ সকালে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি ভ্যান নিয়ে বিষ্ণুপুরের বিভিন্ন বাজারে হানা দেয়। অভিযানে রয়েছে মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর, কৃষি দপ্তরের আধিকারিকেরা। এছাড়া রয়েছে বিষ্ণুপুর পৌরসভার আধিকারিকরাও। বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণমান খতিয়ে দেখার পাশাপাশি দোকানগুলিতে থাকা মজুত থাকা সামগ্রীর পরিমাণ ও দাম খতিয়ে দেখেন আধিকারিকেরা।

  • 25 Aug 2026 09:25 AM (IST)

    অভিষেকের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

    কেটে গেছে বাদল অধিবেশন। কুড়ি জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেননি লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ প্রধান বিচারপতির এজলাসে শুনানি।

    অভিষেক তথা তৃণমূলের যুক্তি, সাংসদরা নির্দিষ্ট একটি দলের প্রতীকে নির্বাচিত হয়েছেন। এখন অপর একটি রাজনৈতিক দল গঠন করা বেআইনি। দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হওয়া উচিত। অভিযোগ, বাদল অধিবেশন কেটে গেছে। এনসিপিআই সাংসদদের পরিবর্তিত আসন বরাদ্দ করা হয়েছে। কিন্তু অভিষেকের আবেদন অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার। অভিষেকের মামলায় পার্টি করা হয়েছে, ২০ জন এনসিপিআই সাংসদকেও।

    এক্ষেত্রে স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে আর্জি জানিয়েছেন অভিষেক।

  • 25 Aug 2026 09:24 AM (IST)

    সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি

    আজ ফের বাংলার এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ট্রাইবুনালের শুনানির শ্লথ গতির কারণে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। মূলত এই অভিযোগের উপরই চলবে শুনানি।

    কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে ট্রাইবুনালে শুনানির পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখবে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর-এ বাদ যাওয়া ব্যক্তিদের বাংলাদেশে প্রস্তাবিত পুশ ব্যাকের ইস্যুও উঠবে শুনানিতে।

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট একাধিকবার জানিয়েছে, এসআইআরে নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন মাঠে নামবে টাস্ক ফোর্স। ঠিক তেমনই হল। বাজারে লাগাতার মূল্য বৃদ্ধির জের, নামল টাস্ক ফোর্স। বড় বড় বাজারে গিয়ে সবটা খতিয়ে দেখতে দেখছেন আধিকারিকরা। ফোড়েদের কালো বাজারি রুখতেই অ্যাকশন। নজর থাকবে সেইদিকে।

আজ ফের বাংলার এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ট্রাইবুনালের শুনানির শ্লথ গতির কারণে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। মূলত এই অভিযোগের উপরই চলবে শুনানি। নজর থাকবে সেইদিকে।

কেটে গেছে বাদল অধিবেশন। কুড়ি জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেননি লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published On - Aug 25,2026 9:22 AM

Follow Us