AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court-Kalyan Banerjee: ‘আমি চটিচাটা হলে তুমি বুটচাটা’, এজলাসে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সামনেই উত্তপ্ত বাদানুবাদ

Calcutta High Court: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। ১৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কোন জেলা থেকে, কোন মসজিদ থেকে মাইক খোলা হল, সেই তথ্য জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। নির্দিষ্ট তথ্য দিতে হবে বলে জানান তিনি।

High Court-Kalyan Banerjee: 'আমি চটিচাটা হলে তুমি বুটচাটা', এজলাসে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সামনেই উত্তপ্ত বাদানুবাদ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 4:45 PM
Share

কলকাতা: মসজিদে মাইক খোলার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। কেন মাইক খোলা হল, তা নিয়ে চলে জোর সওয়াল। মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সেই সওয়াল-জবাবের শেষে আচমকা শুরু হয়ে যায় উত্তপ্ত বাদানুবাদ। বাদানুবাদে জড়িয়ে পড়েন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।

এজলাসে তখনও বসে বিচারপতি। এজি কল্যাণের উদ্দেশে বলেন, “দিদির কাছে ধমক খাচ্ছে, তাই হয়ত এজলাসে এমন আচরণ। চটিচাটা।” এরপরই এএজি বিল্বদল ও এজিকে লক্ষ্য করে কল্যাণ মন্তব্য করেন, “আমি চটিচাটা হলে তুমি বুটচাটা।” এদিকে, এএজি বলেন, ‘এইজন্যই পার্লামেন্টে সাসপেন্ড হয়েছেন কল্যাণ বন্দোপাধ্যায়।’ কল্যাণ জবাব দেন, “আমি মোদী ও অমিত শাহের বিরুদ্ধে সরব হই বলে আমাকে সাসপেন্ড করা হয়েছে।”

বিচারপতির উদ্দেশে বিল্বদল ভট্টাচার্য বলে ওঠেন, ‘ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে মাই লর্ড।’ এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী কোনওমতে বিষয়টা সামাল দেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। ১৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কোন জেলা থেকে, কোন মসজিদ থেকে মাইক খোলা হল, সেই তথ্য জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। নির্দিষ্ট তথ্য দিতে হবে বলে জানান তিনি।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা