SIR Hearing: শুধু উত্তর ২৪ পরগনাতেই ১ লক্ষ ৩৮ হাজার ভোটার অনুপস্থিত, রাজ্যে কত ভোটার গরহাজির শুনানিতে
প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে আনম্যাপড ভোটার অর্থাৎ ২০০২-এর এসআইআর তালিকার সঙ্গে যাদের কোনওরকম যোগ পাওয়া যায়নি। এছাড়া রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত ভুল। শুনানি হওয়ার পর এবার তালিকা আরও লম্বা হবে কি না, সেটাই দেখার।

কলকাতা: গত বছরের নভেম্বর মাস থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলায় শুরু হয়েছে, এবার তা শেষ হওয়ার পথে। আজ শনিবার ছিল শুনানির শেষ দিন। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষা। শেষ দিনও প্রায় এক লক্ষ মানুষ হাজির হয়েছেন শুনানিতে। ফলে, অনুপস্থিত ভোটারের সংখ্যা কমে গেল অনেকটাই।
শুনানির শেষদিনে অনুপস্থিত ভোটারের সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার থেকে কমে দাঁড়াল ৪ লক্ষ ৯৮ হাজারে। যারা এদিন দুপুর ২ টো পর্যন্ত শুনানিতে অংশগ্রহণ করেনি এমন ভোটারের সংখ্যা উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি। প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ভোটার অনুপস্থিত শুধুমাত্র উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনায় ৪৬,০০০,দক্ষিণ কলকাতায় ২২,০০০ ভোটার অনুপস্থিত। তবে উত্তর কলকাতায় এই সংখ্যাটা অনেকটাই কম, ২০০০। কালিম্পংয়ে ৪৪০ জন ভোটার অনুপস্থিত। এখনও ১৫ লক্ষ ভেরিফিকেশন বাকি আছে।
এবার তথ্য যাচাই করার প্রক্রিয়া শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি চেকিং-এর প্রক্রিয়া চলবে। ফলে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়তে পারে।