AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Division Train Cancellations: ফের এক ঝাঁক লোকাল বাতিল হাওড়া ডিভিশনে, কাটোয়া-ব্যান্ডেল রুটের কোন কোন ট্রেন তালিকায় দেখে নিন

Local Train Cancellations: যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফে ব্লক শুরুর আগের শেষ ট্রেন এবং ব্লক পরবর্তী প্রথম ট্রেনের তালিকাও দেওয়া হয়েছে। ব্লকের আগে শেষ ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদহ - জঙ্গিপুর রোড এক্সপ্রেস (১৩১৭৭), কাটোয়া - হাওড়া লোকাল (৩৭৯১৬)।

Howrah Division Train Cancellations: ফের এক ঝাঁক লোকাল বাতিল হাওড়া ডিভিশনে, কাটোয়া-ব্যান্ডেল রুটের কোন কোন ট্রেন তালিকায় দেখে নিন
তালিকায় কোন কোন ট্রেন? Image Credit: Social Media
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 10:49 PM
Share

কলকাতা: ফের ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণের খবর পাওয়া যাচ্ছে। হাওড়া ডিভিশনের খামারগাছি-জিরিট এবং জিরিট-গুপ্তিপাড়া স্টেশনের মধ্যবর্তী এলাকায় সাবওয়ের কাজের জন্য আগামী ২ মে শনিবার ৩৬০ মিনিটের পাওয়ার-ট্রাফিক ব্লক করা হবে বলে খবর। এর ফলে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে। বেশ কিছু মেল-এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। 

ব্যান্ডেল-কাটোয়া রুটের যে ট্রেনগুলি বাতিল থাকছে..

কাটোয়া – হাওড়া: ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২

কাটোয়া – ব্যান্ডেল: ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮

কাটোয়া – শিয়ালদহ: ৩১১১২

হাওড়া – কাটোয়া: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭

ব্যান্ডেল – কাটোয়া: ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১

শিয়ালদহ – কাটোয়া: ৩১১১১

পাশাপাশি মালদহ টাউন ও হাওড়ার মধ্যে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। ১৩৪৬৫ হাওড়া – মালদা টাউন ইন্টারসিটি ওইদিন দুপুর ২টোর পরিবর্তে বিকেল ৫টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। অন্যদিকে ১৩৪৬৬ মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি ২মে সকাল ৬টা ৫ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৩৫ মিনিটে মালদহ টাউন থেকে ছাড়বে।

যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফে ব্লক শুরুর আগের শেষ ট্রেন এবং ব্লক পরবর্তী প্রথম ট্রেনের তালিকাও দেওয়া হয়েছে। ব্লকের আগে শেষ ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদহ – জঙ্গিপুর রোড এক্সপ্রেস (১৩১৭৭), কাটোয়া – হাওড়া লোকাল (৩৭৯১৬)। ব্লকের পরে প্রথম ট্রেন হাওড়া – কাটোয়া লোকাল (৩৭৯১৯)। মালদহ টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (১৩৪৬৬)। প্রসঙ্গত, কয়েকদিন আগেও ট্রেন বাতিলের একই ছবি দেখা গিয়েছিল হাওড়ায়। ফের চরমে উঠেছিল যাত্রী ভোগান্তি। এবার সপ্তাহান্তে ফের একই ছবির পুনরাবৃত্তির আশঙ্কা। 

Follow Us