AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Industrial Land: ‘নোটিস দেওয়া হচ্ছে, জমি ফেরত নেওয়া হবে’, এবার কোন শিল্পপতিদের থেকে জমি ফেরত নেবে সরকার? স্পষ্ট করে দিলেন মন্ত্রী

Government to Reclaim Unused Industrial Land: তিনি বুঝিয়ে দিলেন, যেসব শিল্পপতিরা জমি নিয়েও শিল্প গড়ে তুলতে পারেননি, তাঁদের জমি ফেরত নিয়ে নেবে সরকার। বৃহস্পতিবার নিউটাউনে সাংবাদিকদের সামনে দিলীপ বললেন, "শিল্পপতিরা সরকারের কাছ থেকে যেসব জমি নিয়েছিলেন সময় সীমার মধ্যে শিল্প গড়ে তোলার কথা ছিল, কিন্তু করেননি, সেই সকল জমি ফেরত নেওয়া হবে।"

Industrial Land: 'নোটিস দেওয়া হচ্ছে, জমি ফেরত নেওয়া হবে', এবার কোন শিল্পপতিদের থেকে জমি ফেরত নেবে সরকার? স্পষ্ট করে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষ, মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 24, 2026 | 10:10 AM
Share

কলকাতা: যেসব শিল্পপতিরা শিল্পের জন্য জমি নিয়েছিলেন, কিন্তু তাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিল্প গড়ে তুলতে পারেননি, তাঁদের আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে যেদিন গৌতম আদানি এসেছেন, সেদিনই আরও একবার সেই শিল্পপতিদের সতর্ক করলেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দিলেন, যেসব শিল্পপতিরা জমি নিয়েও শিল্প গড়ে তুলতে পারেননি, তাঁদের জমি ফেরত নিয়ে নেবে সরকার। বৃহস্পতিবার নিউটাউনে সাংবাদিকদের সামনে দিলীপ বললেন, “শিল্পপতিরা সরকারের কাছ থেকে যেসব জমি নিয়েছিলেন সময় সীমার মধ্যে শিল্প গড়ে তোলার কথা ছিল, কিন্তু করেননি, সেই সকল জমি ফেরত নেওয়া হবে।”

পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দিলেন, “আগামী দিনে যাঁরা শিল্পের জন্য জমি নেবেন, তাঁদের তিন বছরের মধ্যে কারখানা গড়ে তুলতে হবে।” উল্লেখ্য, বাংলায় পালাবদলের পর রাজ্যে শিল্পে জোয়ার এসেছে। বুধবার ৩২ টি সংস্থাকে জমি হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী। আজ, বাংলায় এসেছেন গৌতম আদানি। নিউটাউনে ২০০০ শয্যা বিশিষ্ট আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস হবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিলীপ বললেন, ” গৌতম আদানি এর আগেও রাজ্যে এসেছেন, বেঙ্গল সামিটে থাকতেন। কিন্তু তিনি ইনভেস্ট করেননি। কারণ আগের সরকারের ওপর ভরসা ছিল না।” কেন বিশ্বাস করতেন না, তার কারণও ব্যাখ্যা করেন।  তিনি বলেন, ” একদিকে আদানি বিরুদ্ধে আন্দোলন করতেন পার্লামেন্টে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ‘গৌতমজি’, ‘গৌতমজি’ বলে ডেকে নিয়ে আসতেন। এই যে ডুপ্লিসিটি ছিল, এই জন্য কেউ বিশ্বাস করতেন না।”

দিলীপের কথায়, “এই মুহূর্তে দেশের বড় বড় শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে চান। সরকার জমি দেবে, অন্যান্য সুবিধা দেবে। তাঁদের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা হচ্ছে ওনারা আসছেন। খুব শীঘ্রই বহু শিল্পপতিরা এ রাজ্যে এসে শিল্প শুরু করবে।”

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?