AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISF in Election: আইএসএফের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা, ডায়মন্ড হারবারে কে লড়ছেন?

ISF in Election: হেভিওয়েট যাদবপুর, ডায়মন্ড-হারবারের পাশাপাশি বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুরের জন্যও এদিন প্রার্থীদের নাম ঘোষণা করেছে আইএসএফ। বালুঘাটে লড়ছেন ডঃ মোজাম্মেল হক। এই বালুরঘাটের বর্তমান সাংসদ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ISF in Election: আইএসএফের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা, ডায়মন্ড হারবারে কে লড়ছেন?
নওশাদ সিদ্দিকী Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2024 | 8:41 PM
Share

হুগলি: এদিন সন্ধ্যাতেই যে প্রার্থী ঘোষণা করা হবে তা আগেই জানিয়েছিল আইএসএফ। অবশেষে ঘড়ির কাঁটা সাতটা ছুঁতে না ছুঁতেই আরও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করে দিল নওশাদের দল। আইএসএফের কেন্দ্রীয় কার্যালয় ফুরফুরা শরিফ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হল। তবে ডায়মন্ড হারবারে খোদ নওশাদ সিদ্দিকীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও সেখানে মজনু লস্করের নাম সামনে এনেছে দল। তিনি পেশায় আইনজীবী। অন্যদিকে যাদবপুর আসন নিয়ে বামেদের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত সেখানেও প্রার্থী দিল আইএসএফ। যাদবপুরে সিপিএমের টিকিটে লড়ছেন এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সেখানে আইএসএফের টিকিটে লড়বেন নূর আলম খান। তিনিও পেশায় আইনজীবী। 

হেভিওয়েট যাদবপুর, ডায়মন্ড হারবারের পাশাপাশি বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুরের জন্যও এদিন প্রার্থীদের নাম ঘোষণা করেছে আইএসএফ। বালুঘাটে লড়ছেন ডঃ মোজাম্মেল হক। এই বালুরঘাটের বর্তমান সাংসদ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারে পদ্ম টিকিটে বালুরঘাট থেকে লড়ছেন তিনিই। অন্য়দিকে আইএসএফ-এর টিকিটে উলুবেড়িয়াতে লড়ছেন মফিকুল ইসলাম, ব্যারাকপুরে লড়ছেন জামিল হোসেন। 

সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে তৃতীয় পর্যায়ের প্রার্থী ঘোষণা করবে আইএসএফ। এদিকে শ্রীরামপুরের পর যাদবপুরে প্রার্থী দেওয়ায় যে বাম-কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। যাদবপুরে যে আইএসএফ প্রার্থী দেবে না, সে আশায় ছিলেন সৃজন ভট্টাচার্য নিজেও। অন্যদিকে আইএসএফ আবার শ্রীরামপুর তাঁদের ছাড়ার কথা বলছিল। সেখানে বামেদের টিকিটে লড়ছেন দীপ্সিতা ধর। সূত্রের খবর, এতদিন প্রচারের পর আর সেখান থেকে প্রার্থী তোলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাম নেতারা। এই শ্রীরামপুরে আইএসএফের টিকিটে লড়ছেন শাহরিয়ার মল্লিক।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?