AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: এপ্রিলের শুরুতেই শেষ হতে পারে তেলের ভান্ডার, ট্রাফিকগার্ডগুলিকে সতর্ক করল কলকাতা পুলিশ

Kolkata: পুলিশ সূত্রের খবর, খুব বেশি হলে তেলের যে ভান্ডার রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যেই বিশেষ করে এপ্রিলের প্রথম দিকে শেষ হয়ে যেতে পারে। আর এই আশঙ্কাকে মাথায় রেখে কলকাতা পুলিশের থানা থেকে শুরু করে ট্রাফিক গার্ডগুলিকে সতর্ক করা হয়েছে।

Kolkata Police: এপ্রিলের শুরুতেই শেষ হতে পারে তেলের ভান্ডার, ট্রাফিকগার্ডগুলিকে সতর্ক করল কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ, প্রতীকী ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 8:35 PM
Share

কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত। তার জেরে তীব্র তেল সঙ্কটে ভুগছে একাধিক দেশ। বাদ যাচ্ছে না ভারতও। আঁচ পাচ্ছে বাঙালি। আর পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট যে কোনও মুহূর্তে বাড়তে পারে। আর সেই আশঙ্কাকে মাথায় রেখে এবার সতর্ক কলকাতা পুলিশও।

পুলিশ সূত্রের খবর, খুব বেশি হলে তেলের যে ভান্ডার রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যেই বিশেষ করে এপ্রিলের প্রথম দিকে শেষ হয়ে যেতে পারে। আর এই আশঙ্কাকে মাথায় রেখে কলকাতা পুলিশের থানা থেকে শুরু করে ট্রাফিক গার্ডগুলিকে সতর্ক করা হয়েছে। জরুরি পরিস্থিতি ছাড়া অতিরিক্ত জ্বালানি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে।

শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে এখনও প্রায় নবান্নের কাছে প্রায় ১০ কোটির উপর বরাদ্দ টাকা বাকি রয়েছে। কিন্তু অর্থ দফতর বা নবান্ন থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। এই পরিস্থিতির মধ্যে আবার রয়েছে বিধানসভা নির্বাচন, ফলে ৩১ মার্চের মধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন করতে হবে। যার জন্য যথেষ্ঠ পরিমাণ জ্বালানির প্রয়োজন হবে। ফলে কী ভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়, সেই রাস্তাই খুঁজে বেড়াচ্ছে কলকাতা পুলিশ ।

যদিও, সঙ্কটময় পরিস্থিতি সাময়িকভাবে মোকাবিলা করতে তালিকাভুক্ত পেট্রল পাম্পগুলির সঙ্গে সমন্বয় রেখে কয়েক দিনের জন্য ঋণভিত্তিক জ্বালানি সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ এসেছে কলকাতা পুলিশের তরফ থেকে।

Follow Us