AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: কুণালের গলায় গেরুয়া উত্তরীয়! তুঙ্গে জল্পনা, বিধানসভায় যা ঘটল…

Kunal Ghosh at West Bengal Assembly: শুক্রবার সকালে দেখা গেল, বিধানসভা চত্বরে গলায় গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছেন কুণাল। কখনও ফোনে কথা বলতে দেখা গেল, কখনও দেখা গেল বেশ কয়েকজনের সঙ্গে খোশমেজাজে কথা বলছেন। পরে অবশ্য বিজেপি বিধায়ক জানিয়েছেন, বিধানসভায় এসেছিলেন গোরক্ষা বাহিনী। তাঁরাই গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়েছেন।

Kunal Ghosh: কুণালের গলায় গেরুয়া উত্তরীয়! তুঙ্গে জল্পনা, বিধানসভায় যা ঘটল...
কুণাল ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2026 | 5:06 PM
Share

কলকাতা: ১৫ অগস্টে ঋত শিবিরের অনুষ্ঠানে গিয়ে রাজ্য-রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার গলায় গেরুয়া উত্তরীয় পরে আরও একবার চর্চায় বেলেঘাটার বিধায়ক! শুক্রবার বিধানসভায় দেখা গেল একেবারে নজিরবিহীন দৃশ্য। কুণাল ঘোষ (Kunal Ghosh news) গেরুয়া উত্তরীয় পরে বিধানসভা চত্বরে ঘুরছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, শেষপর্যন্ত কুণালও কি শিবির বদলালেন?

রাজ্য়ে পালাবদলের পর থেকেই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তাঁর আস্থাভাজনরা। দলের খারাপ সময়ে, নেত্রীর খারাপ সময়ে প্রথম থেকেই সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। বিজেপি বিরোধিতা থেকে ঋত তৃণমূলকে যেমন আক্রমণ করেছেন, তেমন দলের ভুলগুলিও স্বীকার করে নিয়েছেন। কিন্তু, দল ছেড়ে অন্য কোথাও নাম লেখাননি। কিন্তু, সেই কুণালের গলাতেই যখন গেরুয়া উত্তরীয় দেখা গেল, তখন স্বাভাবিকভাবেই একটা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ঠিক কী ঘটেছে বিধানসভায়?

শুক্রবার সকালে দেখা গেল, বিধানসভা চত্বরে গলায় গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছেন কুণাল। কখনও ফোনে কথা বলতে দেখা গেল, কখনও দেখা গেল বেশ কয়েকজনের সঙ্গে খোশমেজাজে কথা বলছেন। পরে অবশ্য বিজেপি বিধায়ক জানিয়েছেন, বিধানসভায় এসেছিলেন গোরক্ষা বাহিনী। তাঁরাই গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়েছেন।

ঘটনায় সজল ঘোষ বলেছেন, “বিজেপি আসার কোনও চেষ্টা করে কোনও লাভ হবে না। গেরুয়া পরেছে বলে বিজেপিতে যোগ দেবেন, এটা কিন্তু একেবারেই ভুল।”

স্বাধীনতা দিবসে কুণাল ঘোষ

স্বাধীনতা দিবসের দিন দেখা যায়, মেট্রোপলিটন ভবনে ঋত শিবিরের পতাকা উত্তোলনের পর বীর শহিদদের শ্রদ্ধা জানান কুণাল ঘোষ। এরপর বক্তৃতাও দেন তিনি। স্বাধীনতা দিবসেক অনুষ্ঠান থেকে নেতাজিকে অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন। অনন্ত মহারাজের গ্রেফতারি দাবি করেন তিনি। একইসঙ্গে সাংসদ পদ খারিজ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। কিন্তু, ঋত শিবিরের অনুষ্ঠানে তাঁর এই হঠাৎ পদার্পণ কেন? এই বিষয়ে কুণাল দাবি করেছিলেন, নিজের বিধানসভা এলাকা বেলেঘাটার উপর দিয়ে যাচ্ছিলেন, তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। কুণালের কথায়, তিনি নিজেই একজন স্থানীয় বিধায়ক হিসেবে সেই উদযাপনে অংশগ্রহণ করেছিলেন।

Follow Us