AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM Stall Ban in Durga Puja 2026: কামারডাঙার দুর্গাপুজোয় বসতে দেওয়া বামেদের বুক স্টল, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

CPM Stall Ban: পুজো উদ্যোক্তা সুরজ কুমার সিং বলেন, "বামপন্থীদের কোনও স্টল আমরা পুজোতে লাগাতে দেব না। ওরা ধর্ম বিশ্বাস রাখে না। আর আমরা ওদের উপর বিশ্বাস রাখি না, মানুষও ওদের উপর কোনও বিশ্বাস রাখে না। যেখানে ধর্ম সেখানে বামপন্থীরা থাকতে পারে না।"

CPM Stall Ban in Durga Puja 2026: কামারডাঙার দুর্গাপুজোয় বসতে দেওয়া বামেদের বুক স্টল, ব্যানারে লেখা হল 'বাম বধ'
দুর্গাপুজা কমিটিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2026 | 3:04 PM
Share

কলকাতা: ‘শারদোৎসব’ না লিখলে সিপিএম-কে কোনও স্টল করতে দেওয়া হবে না। নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই পথেই একপ্রকার হাঁটল ‘কামারডাঙা দুর্গোৎসব কমিটি’। এবারের পুজোয় ‘বামবধের’ ডাক। এই সমিতি এবার বুকস্টল করতে দেবে না বামেদের। একটি ব্যানারও ছাপা হয়েছে এই মর্মে।

এবার কামারডাঙা দুর্গোৎসব সমিতির থিম-‘সনাতন হিন্দু রাষ্ট্র’। ১০৭ বছর পড়বে তাদের পুজোয়। তার তোড়জোড় চলছে। কিন্তু এর পাশাপাশি বামেদের বুকস্টলকে নিষিদ্ধ ঘোষণা করে একটি ব্যানারও ছাপা হয়েছে। যেখানে বামবধের ডাক দিয়েছে তারা। সংশ্লিষ্ট ব্যানারে লেখা রয়েছে-‘CPIM/ DYFI/SUCI সহ সকল বামপন্থী সংগঠন দ্বারা নির্মিত স্টল বসতে দেওয়া হবে না।’

পুজো উদ্যোক্তা সুরজ কুমার সিং বলেন, “বামপন্থীদের কোনও স্টল আমরা পুজোতে লাগাতে দেব না। ওরা ধর্ম বিশ্বাস রাখে না। আর আমরা ওদের উপর বিশ্বাস রাখি না, মানুষও ওদের উপর কোনও বিশ্বাস রাখে না। যেখানে ধর্ম সেখানে বামপন্থীরা থাকতে পারে না। আর আমরা তো ধর্মীয় অনুষ্ঠান করছি। দুর্গাপুজো ধর্মীয় অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন, এটা শারোদৎসব নয় দুর্গাপুজো। তাই আমাদের পুজোতে হিন্দুদের আহ্বান জানাচ্ছি।”

সিপিএম নেতা সুজন চক্রবর্তী পুরো বিষয়টি শুনে প্রথমেই বলেন, “আমি কোনও প্রতিক্রিয়া দেব না। কেউ একটা প্রচার পাওয়ার জন্য এই ধরনের কথা বলছেন। ওখানে দুর্গোৎসব কমিটি কী হয়, কে করে কেউ জানে কি না জানি না। তবে আমি অন্তত জানি না। ওইখানে পুজোয় স্টল হয় কি না আমি সেইটাও জানি না। শুধুমাত্র প্রচারের জন্য এই সব করছে। যাতে সরকারের কাছ থেকে বেশি টাকা পাওয়া যায়।”

Follow Us