AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIVE: মতুয়া মন পেতে তৎপর শাসক-বিরোধী, মমতার পর এবার মতুয়া গড়ে শমীক

| Edited By: | Updated on: Dec 06, 2025 | 7:44 PM
Share

Babri Masjid LIVE: একদিকে বেলডাঙায় বাবরি মসজিদ ঘিরে সংখ্যালঘু সমাজের উৎসাহ চোখে পড়ার মতো। অন্যদিকে, ৬ ডিসেম্বর রাজ্যে 'শৌর্য দিবস' পালন করছে বিজেপি। রয়েছে বিশেষ কর্মসূচি। আর অন্যদিকে, 'সংহতি দিবস' পালন করছে তৃণমূল। মঞ্চ থেকে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

LIVE: মতুয়া মন পেতে তৎপর শাসক-বিরোধী, মমতার পর এবার মতুয়া গড়ে শমীক
মতুয়াগড়ে শমীক-শান্তনুরাImage Credit: TV9 Bangla

বাংলায় বিধানসভা নির্বাচন যে আসন্ন, শনিবারের চিত্রটাই সে কথা বলে দিচ্ছে। সব রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এদিন। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করছেন বিধায়ক হুমায়ুন কবীর।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Dec 2025 06:48 PM (IST)

    মুখ্যমন্ত্রীকে খোঁচা শমীক-শান্তনুর

    • আমার বিদেশ যাত্রা নিয়ে খারাপ কথা বলেছে তৃণমূল। মানুষ এর জবাব দেবে: শান্তনু
    • বাংলাদেশে অত্যাচারিত হয়ে যারা এসেছেন, তাঁরা বেশিরভাগ বনগাঁ এলাকায় থাকেন: শমীক
    • ঠাকুর বাড়ির দাবি ছিল নাগরিকত্ব। ওপার বাংলায় আক্রান্ত মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মুর্শিদাবাদে বাবর কে টেনে নিয়ে এলেন মমতা: শমীক
    • মুর্শিদাবাদে বাবর কে টেনে নিয়ে এলেন মমতা: শমীক
    • আপনি SIR বন্ধ করে দিন, তারপরও ছাব্বিশে হারবে তৃণমূল: শমীক
  • 06 Dec 2025 06:10 PM (IST)

    মতুয়া গড়ে পদ্মশিবির

    • মতুয়াভূমে শমীক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর। এসআইআর, সিএএ-র সমর্থনে পথে পদ্ম।
    • শান্তনু ঠাকুর বললেন, “তৃণমূলের ওপর আস্থা নেই মতুয়াদের।”
    • তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে: শান্তনু
    • ‘২৬এর ভোটে মতুয়া মন পেতে ব্যস্ত যুযুধান প্রতিপক্ষ
  • 06 Dec 2025 04:51 PM (IST)

    পথে বামেরা

    • সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে রাস্তায় বামেরা।
    • পার্কসার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত র‌্যালি করছেন তাঁরা।
    • ছাব্বিশের ভোটের আগে ধর্ম বনাম সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

      Left

  • 06 Dec 2025 04:39 PM (IST)

    মতুয়া গড়ে শমীক

    • মতুয়া গড়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বেলডাঙার বাবরি মসজিদ নিয়ে মুখ খুললেন তিনি।
    • শমীকের কথায়, মন্দির মসজিদের লড়াই করে, বাবরি মসজিদ তৈরি করে পশ্চিমবঙ্গে জ্বলন্ত সমস্যা থেকে জন রোষ-  তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না।
    • পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসভা আজ চুপ করে বসে থাকবে না: শমীক
    • এখানে বাবরের সরকার চলছে মৌলবাদীদের সরকার চলছে ধর্মান্ধদের সরকার চলছে। হিন্দু বিরোধীদের সরকার চলছে। রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার চলছে। মানুষ সঙ্গবদ্ধভাবে তার প্রতিবাদ করবে: শমীক
  • 06 Dec 2025 01:46 PM (IST)

    তৃণমূলের মঞ্চে সম্প্রীতির বার্তা ফিরহাদের

    • বিজেপি ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে। আর তাতে সাহায্য করছে আমাদের কিছু মীরজাফর।
    • সমাজকে এক করে রাখতে হবে। ধর্মান্ধতার কারণে আজ পাকিস্তান এত পিছিয়ে আছে। আর ধর্মনিরপেক্ষতার কারণে ভারত এতটা এগিয়ে।
    • বিজেপির চোখে চোখ রেখে লড়াই করছেন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    • এখন বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে। কেউ মন্দিরের নামে, কেউ মসজিদের নামে সুড়সুড়ি দিচ্ছে। বাংলার মানুষ ধর্মান্ধতায় বিশ্বাস করে না।
  • 06 Dec 2025 01:41 PM (IST)

    ৩০০ কোটির বাজেট হুমায়ুনের, তৈরি হবে হাসপাতাল-স্কুল

    মঞ্চ থেকে হুমায়ুন বললেন…

    • আগামী ২২ তারিখ, বহরমপুর টেক্সটাইল মোড়ে নতুন দল ঘোষণা করব। আজ রাজনীতির কথা বলব না।
    • বাবরি মসজিদ হবে হবে হবে। কেউ আটকাতে পারবে না। এটা মুসলমানের সম্মানের লড়াই।
    • শুধু মসজিদ নয়, হাসপাতাল, স্কুল, হেলিপ্যাড, পার্ক, হোটেল সব হবে বাবরিকে ঘিরে। মোট বাজেট ৩০০ কোটি।
  • 06 Dec 2025 01:36 PM (IST)

    বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর যা বললেন হুমায়ুন…

    • আমি কোনও অসাংবিধানিক কাজ করছি না। হাইকোর্ট বলে দিয়েছে , হুমায়ুন কবীর কোনও অসাংবিধানিক কাজ করেনি।
    • আমরা বাবরি মসজিদ করার উদ্যোগ নিতেই একদল রাম মন্দির বানাতে গেল। আমরা বাধা দিইনি।
    • আমার মাথার দাম রেখেছে এক কোটি টাকা। কেউ যদি মনে করে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ থেকে এসে বলবে ইট খুলে দেব, তাহলে বলি আপনারা হুমায়ুনের কেশাগ্র স্পর্শ করতে পারবেন না।
  • 06 Dec 2025 01:20 PM (IST)

    ভিত্তিপ্রস্তর স্থাপন হল বাবরি মসজিদের

    এক বছর আগে ঘোষণা করেছিলেন। মাঝে অনেক টানাপোড়েন হয়েছে। তবে তিনি তাঁর সিদ্ধান্ত অটল থেকেছেন। অবশেষে এল সেই মুহূর্ত। মুর্শিদাবাদের বেলডাঙায় স্থাপিত হল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। মঞ্চ উপস্থিত বিশিষ্টজনরা পরস্পরকে কোলাকুলি করলেন ভিত্তিপ্রস্তর স্থাপনের পর। হুমায়ুনের মুখে তখন চওড়া হাসি।

  • 06 Dec 2025 11:42 AM (IST)

    বহরমপুরে সম্পন্ন হল রাম মন্দিরের শিলা পুজো

    বহরমপুরে বিজেপি নেতার রাম মন্দির নির্মাণের শিলা পুজো অনুষ্ঠিত হল শনিবার। বহরমপুরের মনীন্দ্র নগর এলাকার পূর্বাশা ক্লাবের মাঠে শিলা পুজোর আয়োজন করেন বিজেপি নেতা শাখারভ সরকার। পরবর্তীতে যে স্থানে মন্দির হবে সেখানে ভিত্তিপ্রস্তর  স্থাপনের পুজো অনুষ্ঠিত হবে।

    Large Image Ram Mandir

  • 06 Dec 2025 11:27 AM (IST)

    হুমায়নকে সাসপেন্ড করা নিয়ে কী যুক্তি কুণালের?

    ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হওয়ার পরই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুনও। প্রশ্ন উঠতে শুরু করে, শুধুমাত্র বাবরি মসজিদ তৈরির জন্য কেন হুমায়ুনকে সাসপেন্ড করা হল? এই প্রশ্নেরই এবার জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাবরি মসজিদ তৈরির পিছনে ‘আসল খেলা’-র কথা তুলে ধরলেন তিনি।

    বিস্তারিত পড়ুন: শুধুই কি বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুনকে সাসপেন্ড? বড় কথা কুণালের

  • 06 Dec 2025 11:26 AM (IST)

    বজরং দলের পক্ষ থেকে মিছিলের আয়োজন

    বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে শনিবার। বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়ির সামনে থেকে সিমলা স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই মিছিল যাবে। বজরং দলের সদস্যরা হাতে লাঠি নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন।

  • 06 Dec 2025 11:25 AM (IST)

    বাবরি মসজিদের জন্য জমি কোথায়?

    আর কয়েকঘণ্টা পরই ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বাবরি মসজিদের। কিন্তু, প্রশ্ন উঠছে জমি নিয়ে। বাবরি মসজিদের জন্য পর্যাপ্ত জমি পাবেন তো সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর? কী বলছেন আশপাশের জমির মালিক?

    বিস্তারিত পড়ুন: একফালি জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন, বাবরি মসজিদের জন্য জমি পাবেন হুমায়ুন?

  • 06 Dec 2025 11:16 AM (IST)

    সংহতি দিবসে মঞ্চে থাকবেন মমতা-অভিষেক

    আজ, শনিবার তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান রয়েছে। সেখানে মঞ্চে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরের আবহে দলের সংহতি দিবসের মঞ্চ থেকে মমতা ও অভিষেক কী বার্তা দেবেন, তা নিয়ে বাড়ছে কৌতূহল।

  • 06 Dec 2025 11:15 AM (IST)

    শৌর্য দিবস পালন বিজেপির

    ৬ ডিসেম্বর বিজেপির বিশেষ কর্মসূচি রয়েছে শহরে। ‘শৌর্য দিবস’ পালন করছে বিজেপি। বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিল করবে গেরুয়া শিবির।

  • 06 Dec 2025 11:08 AM (IST)

    নিরাপত্তায় নজর পুলিশের

    হাইকোর্টের নির্দেশ, রাজ্য পুলিশকেই বেলডাঙায় নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। সেই মতো রাত থেকেই কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। রাতেই হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেন পুলিশ অফিসাররা। রুদ্ধদ্বার বৈঠক হয়। পুলিশ সহযোগিতা করছে বলেই জানিয়েছেন হুমায়ুন।

  • 06 Dec 2025 10:57 AM (IST)

    সকাল থেকে ইট নিয়ে হাজির হচ্ছেন অনুগামীরা

    রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন সংখ্যালঘুরা। কোনও রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে একে হাজির হচ্ছেন তাঁরা। ভোর হতে দেখা গেল, অনেকেই ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন। তাঁরা চান, তাঁদের দেওয়া ইটেই গাঁথা হোক বেলডাঙার বাবরি মসজিদ।

    Murshidabad: সন্দেশখালি-ক্যানিং-ভাঙড় থেকে বেলডাঙায় বাড়ছে ভিড়, 'আবেগের টানে এসেছি', বলছেন সংখ্যালঘুরা

Published On - Dec 06,2025 10:54 AM

Follow Us