AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি আছি, ভরসা রাখুন, সব আগের মতো করে দেব’, বাগবাজারে অভয় মমতার

আপাতত বাগবাজার উইমেন্স কলেজে ক্ষতিগ্রস্তদের রাখা হবে। পুলিসের তরফ থেকে পাঠানো হবে ৫ কেজি করে চাল-ডাল।

'আমি আছি, ভরসা রাখুন, সব আগের মতো করে দেব', বাগবাজারে অভয় মমতার
বাগবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়।
| Edited By: | Updated on: Jan 14, 2021 | 1:23 PM
Share

কলকাতা: “চিন্তার কোনও কারণ নেই, আমার উপর ভরসা রাখুন। সবটা আগের মতো করে দেব।” বাগবাজারের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে এলাকার প্রায় ৭০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। সবটা হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াতে হয় বহু মানুষকে।

এ দিন সেইসব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “আমাদের প্রথম কাজ ছিল আগুন নেভানো। এরপর আপনাদের নিরাপদ স্থানে রাখা। আমরা সেটা করতে পেরেছি। আজ এই জায়গাটা পরিষ্কার করা হবে। আপনারা কোনও চিন্তা করবেন না। কলকাতা পুরসভা আপনাদের জায়গা আগের মতো করে দেবে। আপনাদের চিন্তার কোনও কারণ নেই। আপনারা একটা বিপদে পড়েছেন। আমরা আপনাদের পাশে আছি।”

আরও পড়ুন: আজই শহরের পাঁচ মেডিক্যাল কলেজে পৌঁছতে পারে করোনার টিকা

মুখ্যমন্ত্রী জানান, আপাতত স্থানীয় বাগবাজার উইমেন্স কলেজে ক্ষতিগ্রস্তদের রাখা হবে। পুলিসের তরফ থেকে পাঠানো হবে ৫ কেজি করে চাল-ডাল। সঙ্গে মেয়েদের জন্য কাপড়, ছেলেদের পোশাক, চাদর, কম্বল, শিশুদের জন্য দুধ-বিস্কুট। গোটা বিষয়টি তত্ত্বাবধানের দায়িত্ব তিনি সঁপেছেন ফিরহাদ হাকিম ও শশী পাঁজার হাতে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই মানুষগুলোর দায়িত্ব সরকারের, সে আশ্বাসও দিয়ে গেলেন মমতা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়