AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে আর এখানে…’, কী বলে দিলেন মুখ্যমন্ত্রী?

CM Mamata Banerjee: মমতা প্রশ্ন তুলেছেন, যে যে ডকুমেন্টস বিহারের সময় কমিশন চেয়েছিল বাংলায় কেন তার অন্যথা হল? এই সব বলতে-বলতেই মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকদিন আগেই বাংলাদেশের নির্বাচন হয়েছে সুন্দরভাবে হয়েছে। আর এখানে গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত চলছে?" মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: 'বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে আর এখানে...', কী বলে দিলেন মুখ্যমন্ত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 7:34 PM
Share

কলকাতা: শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশের ভোট হয়েছে। এবার এই নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলাদেশের ভোটও শান্তিপূর্ণভাবে হয়ে গেল, অথচ ভারত গণতান্ত্রিক দেশ হওয়া সত্বেও এখানে ভোটের আগে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারকে এভাবেই তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।

হাসিনা সরকারের পতন পর থেকেই দেখা যাচ্ছিল সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ হয়েছে। এই আবহের মধ্যেই চলতি মাসের ১২ তারিখ ভোট হয় বাংলাদেশে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হয়ত এই ভোট গ্রহণ ঘিরে অশান্তি হতে পারে। কিন্তু দু’একজায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া আর কিছু ঘটেনি। সেই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আজ সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রথমেই সরব হন এসআইআর নিয়ে, এসআইআর প্রক্রিয়া নিয়ে সর্বোপরি নির্বাচন কমিশনকে নিয়ে বারেবারে আক্রমণ শানান তিনি। কখনও কমিশনকে ‘তুঘলকি’ কমিশন বলে আক্রমণ করেছেন। কখনও কমিশন বিজেপির কথায় চলে বলে আক্রমণ শানিয়েছেন।

মমতা প্রশ্ন তুলেছেন, যে যে ডকুমেন্টস বিহারের সময় কমিশন চেয়েছিল বাংলায় কেন তার অন্যথা হল? এই সব বলতে-বলতেই মুখ্যমন্ত্রী বলেন, “কয়েকদিন আগেই বাংলাদেশের নির্বাচন হয়েছে সুন্দরভাবে হয়েছে। আর এখানে গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত চলছে?” মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, ভারত যেখানে গণতান্ত্রিক একটি দেশ সেখানে কীভাবে এত সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে? গোটা বিষয়টির দায় তিনি চাপিয়েছেন নির্বাচন কমিশন ও বিজেপির উপর।