AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee-Firhad Hakim: ববি আজও কেন পুরনো ড্রেনেজ?, ভরা মিটিংয়ে মমতার প্রশ্নের মুখে ফিরহাদ

Mamata Banerjee: এদিনের বৈঠকে রেলের পাশাপাশি মেট্রো রেলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যেখানে মেট্রোর কাজ হচ্ছে, সেখানে বালি, ইট ফেলে রাখা হয়। তাতে ড্রেন বন্ধ হয়ে যায়। মমতা বলেন, দ্রুত সেসব পরিষ্কার করতে হবে।

Mamata Banerjee-Firhad Hakim: ববি আজও কেন পুরনো ড্রেনেজ?, ভরা মিটিংয়ে মমতার প্রশ্নের মুখে ফিরহাদ
মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। ফাইল ছবি। Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 08, 2024 | 7:00 PM
Share

কলকাতা: নবান্নে বিভিন্ন দফতরকে নিয়ে সোমবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। মূলত হাওড়ার জলনিকাশি নিয়ে তোপের মুখে পড়তে হয় ফিরহাদ হাকিমকে।

মমতা বলেন, ইউডিএম-এর চেয়ারম্যানকে বলব হাওড়ার জলনিকাশির অবস্থা কী? কবে তো টাকা দেওয়া হয়েছে। এরপরই সরাসরি ফিরহাদকে প্রশ্ন করেন মমতা। বলেন, “ববি আজও কেন পুরনো ড্রেনেজ? কী পর্যায়ে আছে আমি তো জানি না।”

মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, “হাওড়ায় একটা মাস্টার প্ল্যান করার কথা ছিল। কেন্দ্রকে পাঠিয়েছিলাম। এখনও সিদ্ধান্ত হয়নি, তিন বছর হল পড়ে আছে। তবে এখানে যে সমস্ত জায়গায় জল জমে, ড্রেজিং করে পরিষ্কার করা হয়েছে।” এরপরই রেলের প্রসঙ্গ তোলেন ফিরহাদ।

হাওড়ার বিস্তীর্ণ এলাকা রেলের। ফিরহাদ জানান, সেই সব জায়গায় কাজ করতে সমস্যা হচ্ছে। রেল তাদের জায়গায় ড্রেজিং করতে দেয় না বলেই মুখ্যমন্ত্রীকে জানান ফিরহাদ। যা শুনে রেলের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রেলকে বলতে হবে। জল জমলে তবে ওদের নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও তো ওদের সেফ্টি সিকিউরিটি পরিষেবা যা চায় দিই। রেল এলাকায় জল জমলে কেন ওরা কাজ করবে না।”

এদিনের বৈঠকে রেলের পাশাপাশি মেট্রো রেলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যেখানে মেট্রোর কাজ হচ্ছে, সেখানে বালি, ইট ফেলে রাখা হয়। তাতে ড্রেন বন্ধ হয়ে যায়। মমতা বলেন, দ্রুত সেসব পরিষ্কার করতে হবে।

মমতা বলেন, “এরপর জল জমে সেখানে ডেঙ্গি হবে। তখন আবার চিৎকার করতে শুরু করবে।” রেলের সঙ্গে মুখ্যসচিবকে কথা বলতে বলেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যসচিবকেও মমতার প্রশ্নের মুখে পড়তে হয়। পাশ থেকে একজন বলেন, মুখ্যসচিব বৈঠক করেছেন রেলের সঙ্গে। শুনেই মমতা রেগে বলেন, “চিফ সেক্রেটারি বসেছে, কিন্তু কাজের কাজ কী হয়েছে? রেলের তিনটে জ়োন ও মেট্রোকে নিয়ে বসো।”

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি